Motorola এর পক্ষ থেকে আপকামিং ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Pro স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চ ডেট কনফার্ম জানানো হয়েছে। কোম্পানি ফ্লিপকার্ট মাইক্রো সাইটের মাধ্যমে জানিয়েছে আগামী 22 এপ্রিল ভারতে Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের ডিজাইন, কালার অপশন এবং শক্তিশালী ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 70 Pro ফোনটি Seize the Night” ট্যাগলাইন সহ টিজ করা হয়েছে। এই ফোনটি লো-লাইট ক্যামেরা ফোকাস হিসাবে দেখানো হয়েছে। আপকামিং ফোনটির প্রিমিয়াম লুকের জন্য Satin Luxe ফিনিশ, Tailor Fabric এবং Marble ফিনিশ এর মতো ইউনিক ডিজাইন থাকবে। অন্যদিকে ফোনটি Pantone Curated শেডের মতো PANTONE Lily White, PANTONE Tea এবং PANTONE Titan কালার অপশনে সেল করা হবে। এর ফলে ফোনটিতে একটি স্টাইলিশ লুক পাওয়া যাবে।
Motorola Edge 70 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেগমেন্ট হতে পারে। এই ফোনটিতে Sony LYTIA 710 সেন্সর দেওয়া হবে, এটি বিশেষ করে লো-লাইট ফটোগ্রাফির জন্য থাকবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে Multi-Spectral 3-in-1 সেন্সর দেওয়া হবে। ফলে দারুণ কালার অ্যাকিউরেসি এবং ন্যাচারাল টোন পাওয়া যাবে। কোম্পানির ফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম Frame Match ফিচার দেওয়া হবে, এর ফলে আরও ভালো ফটো এবং ভিডিও কোয়ালিটি উপভোগ করা যাবে। একইভাবে ভিডিও রেকর্ডিঙের জন্য ফোনটিতে 4K 60fps সাপোর্ট করবে, এটি প্রো-লেভেল ভিডিওগ্রাফি দিতে সক্ষম।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Pro ফোনটিতে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 12GB LPDDR5X RAM থাকবে, ফলে ফোনটিতে দারুণ মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে 4600mm² বড় ভেপার চেম্বার কুলিং দেওয়া হবে, ফলে এটি দীর্ঘমেয়াদী হিট কন্ট্রোল করতে সক্ষম।
Motorola Edge 70 Pro ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 5200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.8-ইঞ্চির Super HD 1.5K রেজোলিউশন ডিসপ্লে থাকবে, এর ফলে ফোনটিতে অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্সের পাশাপাশি আউটডোর ব্যাবহারের ক্ষেত্রে ব্রাইট এবং ক্লিয়ার ফিল পাওয়া যাবে।
মজবুতির জন্য Motorola Edge 70 Pro ফোনটিতে Gorilla Glass 7i প্রোটেকশন, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। ফলে ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে এতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
জানিয়ে রাখি ফোনটিতে অসাধারণ সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য Dolby Atmos সাপোর্ট করবে। এই ফোনটি Android 16 সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 বছরের OS আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। একইভাবে ফোনটিতে স্মার্ট Moto AI ফিচার যোগ করা হবে।
আপকামিং Motorola Edge 70 Pro ফোনটি মিড-প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হবে। যারা শক্তিশালী ক্যামেরা, পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন চাইছেন, তাঁরা আগামী 22 এপ্রিল লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
