Home Uncategorized 3,000 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল Motorola Edge 70 Pro+ ফোনের প্রথম সেল, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

3,000 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল Motorola Edge 70 Pro+ ফোনের প্রথম সেল, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Motorola গত সপ্তাহে ভারতের বাজারে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Pro+ লঞ্চ করেছে। এবার এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনটি Edge 70 সিরিজের চতুর্থ স্মার্টফোন। এর আগে এই সিরিজের অধীনে Moto Edge 70, Edge 70 Fusion ও Edge 70 Pro ফোনগুলি পেশ করা হয়েছে, তবে Edge 70 Pro Plus ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। এই ফোনটিতে সুন্দর ডিজাইন, অসাধারণ ক্যামেরা সেট‌আপ, বড় ব্যাটারি এবং AI ফিচার দেওয়া হয়েছে। প্রথম সেলে অফারে এই ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার, দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 70 Pro+ ফোনের দাম এবং অফার

ভারতের বাজারে Motorola Edge 70 Pro+ ফোনটির 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্ট 47,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Satin-Luxe PANTONE Zinfandel, Sculpted Wood PANTONE Chicory Coffee এবং Twill Inspired PANTONE Stormy Sea কালার অপশনে পেশ করা হয়েছে।

এই ফোনটি কেনার সময় Axis Bank এবং ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আজ দুপুর 12টা থেকে শপিং সাইট Flipkart, Motorola অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে।

Motorola Edge 70 Pro+ ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 70 Pro+ ফোনে 6.8 ইঞ্চির 1.5K Super HD+ Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। কোয়াড কার্ভড ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 96.8 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 5200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Gorilla Glass 7i প্রোটেকশন এবং Smart Water Touch ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Pro+ ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Pro+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি Sony LYTIA 710 সেন্সর, 3.5x অপটিক্যাল জুম ও 50x AI Super Zoom Pro সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাক ও রেয়ার উভয় ক্যামেরা 60fps ফ্রেম রেটে 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Edge 70 Pro+ ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে IP68 ও IP69 রেটিং সহ MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

Motorola Edge 70 Pro+ ফোনটি Android 16 বেস্ড Hello UI অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জেনারেশন OS আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়াও Moto Secure 5.0 এবং 24/7 Moto Premium Care সাপোর্ট পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে motoAI 2.0, Google Photos AI editing tools, Gemini, Copilot ও Perplexity এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে।

Motorola Edge 70 Pro+ ফোনটিকে OnePlus, iQOO, Xiaomi ও Samsung ব্র্যান্ডের বিভিন্ন প্রিমিয়াম ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যেসব ইউজাররা 50 হাজার টাকার মধ্যে একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।