গত মাসে মোটোরোলা প্রথম Dimensity 8500 Extreme প্রসেসর সহ তাদের Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের প্রো মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং মোটোরোলা ফোনটি টিজ করা হয়েছে এবং টিজারের মাধ্যমে Motorola Edge 70 Pro Plus ফোনটির ভারতীয় লঞ্চ কনফার্ম হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Motorola Edge 70 Pro Plus ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে।
Motorola Edge 70 Pro Plus 5G ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টের মাধ্যমে Motorola Edge 70 Pro Plus ফোনের মাইক্রো সাইট লাইভ করে কোম্পানি কনফার্ম জানিয়েছে। শীঘ্রই Motorola Edge 70 Pro Plus 5G ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হবে। আসন্ন ফোনটির পেজের মাধ্যমে জানা গেছে এটি তিনটি কালার অপশনে পেশ করা হবে। এই ফোনের Satin-Luxe Finish মডেল মেরুন এবং ওয়াইন কালার অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে Sculpted Wood Finish মডেল ব্রাউন এবং Twill-Inspired Finish মডেল ব্লু বা টিল কালার অপশনে পেশ করা হতে পারে।
Motorola Edge 70 Pro Plus 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হবে। এই ফোনে OIS ফিচার সাপোর্টেড Sony LYTIA প্রাইমারি সেন্সর যোগ করা হবে। একইসঙ্গে ফোনে 24mm থেকে 85mm ক্ষমতাসম্পন্ন পোট্রেট লেন্স দেওয়া হবে। অন্যদিকে ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে, এতে বেজল-লেস সহ কর্নারে রাউন্ডেড এজ থাকবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Motorola Edge 70 Pro+ ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল 3.5x Telephoto periscope লেন্স দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে বড় ব্যাটারি সহ ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
Motorola Edge 70 Pro 5G ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছিল। এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে AnTuTu score 21,94,258 পেয়েছে।
Motorola Edge 70 Pro 5G ফোনটিতে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি কার্ভড ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 5200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W TurboPower ফিচার যোগ করা হয়েছে।
