এই সপ্তাহে মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। আগামী 4 জুন ভারতে কোম্পানি তাদের Motorola Edge 70 Pro Plus স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগেই আপকামিং ফোনের স্পেসিফিকেশন জানানো হয়েছে। এবার লঞ্চের আগেই Motorola Edge 70 Pro Plus ফোনের নাম জানা গেছে। টিপস্টার আপকামিং স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে।
Motorola Edge 70 Pro Plus ফোনের দাম
Motorola Edge 70 Pro+ 5G ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার সুধাংশু চৌধুরী এই স্মার্টফোনের দাম জানিয়েছে। লিক অনুযায়ী Motorola Edge 70 Pro+ 5G ফোনটি 47,999 টাকা দামে লঞ্চ করা হবে। তবে ডিসকাউন্ট এবং অফার সহ Motorola ফোনটি 45 হাজার টাকা দামে সেল করা হতে পারে।
জানিয়ে রাখি মোটোরোলা ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে Motorola Edge 70 Pro+ 5G ফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি PANTONE ফিনিশ সহ Stormy Sea, Chicory Coffee এবং Zinfandel তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। আপাতত এই ফোনের দাম, সেল ডেট এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগামী 4 জুন লঞ্চের অপেক্ষা করতে হবে।
Motorola Edge 70 Pro Plus ফোনের ক্যামেরা
কোম্পানির বক্তব্য অনুযায়ী Motorola Edge 70 Pro Plus ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে।
Motorola Edge 70 Pro+ ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এতে 1.28µm Quad Pixel টেকনোলোজি এবং এফ/1.9 অ্যাপার্চার সাপোর্ট করবে। এই ফোনের সেলফি ক্যামেরা এআই ফিচার সহ পেশ করা হবে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Pro+ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল LYT710 OIS সেন্সর এবং 122 ডিগ্রী এফওভি সাপোর্টেড 50 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x Optical ও 50x Super Zoom ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Periscope Telephoto লেন্স যোগ করা হবে।
Motorola Edge 70 Pro Plus ফোনের স্পেসিফিকেশন
ভারতের বাজারে Motorola Edge 70 Pro Plus ফোনটি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। Motorola Edge 70 Pro Plus ফোনে LPDDR5X RAM দেওয়া হবে।
এই ফোনে উপস্থিত এলপিডিডিআর5এক্স RAM এর ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। এই মোটোরোলা ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 3 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। জানিয়ে রাখি ফোনটিতে UFS 4.1 Storage ফিচার সাপোর্ট করবে।
Motorola Edge 70 Pro 5G ফোনটিতে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনটি Super HD নামে পেশ করা হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 5200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 29 ঘন্টা video playback টাইম উপভোগ করা যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W TurboPower ফিচার সহ 15W wireless চার্জিং যোগ করা হবে। এই ফোনে 5W Wired এবং 10W Wireless reverse চার্জিং ফিচার সাপোর্ট করে।
