খুব তাড়াতাড়ি Motorola তাদের নতুন মিড রেঞ্জে Moto G67 Power 5G ফোন লঞ্চ করতে পারে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সফয়ার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। তাই ল্পম্পানি শীঘ্রই ফোনটি লঞ্চ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G67 Power 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Moto G67 Power 5G ফোনটি টেস্টে সিঙ্গেল-কোর রাউন্ডে 1022 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 2917 স্কোর পেয়েছে। ফোনটির OpenCL এর 2116 স্কোরের মাধ্যমে এর গ্রাফিক পারফরমেন্স সম্পর্কে বোঝা যায়। লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে একটি অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই প্রসেসর 1.96GHz ক্লক স্পীডযুক্ত 4টি কোর এবং 2.40GHz ক্লক স্পীডযুক্ত বাকি 4টি কোর থাকবে। এটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসেসর এফিশিয়েন্সি এবং ব্যালান্সড পারফরমেন্সের জন্য পরিচিত। এছাড়া ফোনটিতে Adreno 710 GPU গ্রাফিক্স দেওয়া হবে।
Motorola G67 Power 5G has appeared on Geekbench.
Specifications
◼️ Snapdragon 7s Gen 2 SoC
4 × 2.4GHz
4 × 1.96GHz
🎮 Adreno 710 GPU
🍭 Android 15
– 8GB RAM#MotoG67Power #MotorolaG67Power pic.twitter.com/Yb74ZWkgrs— Abhishek Yadav (@yabhishekhd) October 16, 2025
লিস্টিঙের মাধ্যমে Moto G67 Power 5G ফোনটি Android 15 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে 8GB RAM থাকবে, এর ফলে ফোনটিতে স্মুথ মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করা যাবে।
এখন পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ, ব্যাটারি ক্যাপাসিটি বা ক্যামেরার মতো স্পেসিফিকেশনগুলি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে “Power” নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Motorola তাদের আপকামিং মডেলে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দিতে চলেছে। এটি G-সিরিজের অধীনে লঞ্চ করা হবে, তাই আসন্ন ফোনটি মিড রেঞ্জে পেশ করা হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে ইউজারদের জন্য একটি কম দামের 5G অপশন লঞ্চ হতে চলেছে।
যারা কম দামে শক্তিশালী ব্যাটারি, লেটেস্ট সফটওয়্যার এবং ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Moto G67 Power 5G ফোনটি একটি ভালো অপশন হতে পারে। লঞ্চের পরে এই ফোনটি Redmi Note 14 SE, realme 15x এবং iQOO Z10x ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। খুব শীঘ্রই আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে। তাই ইউজাররা ফোনটির জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে পারেন। এছাড়া বাজারে উপস্থিত অন্যান্য অপশনও দেখতে পারেন। আমরা আপকামিং Motorola ফোনের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









