Home খবর Motorola আনছে কম দামের 5G ফোন, 6GB র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে হল লিস্টেড

Motorola আনছে কম দামের 5G ফোন, 6GB র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে হল লিস্টেড

কয়েক দিন আগে মোটোরোলা সম্পর্কে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি অ্যাফোর্ডেবল 5জি স্মার্টফোনে কাজ করছে এবং জানা গেছে এর কোডনেম Motorola Ibiza। লিক থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছে। এবার লিক থেকে এক কদম এগিয়ে মোটোরোলার এই নতুন ফোনটি চীনের বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে র‍্যাম ও প্রসেসিং ছাড়াও অন‍্যান‍্য ডিটেইলসের সঙ্গে লিস্টেড হয়ে গেছে।

Motorola Ibiza এর এই লিস্টিং গতকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি করা হয়েছে এবং এখানে ফোনটির মডেল নাম্বার Motorola XT2137-2 বলা হয়েছে। গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে 1.80 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসরে কাজ করবে। গীকবেঞ্চের মাদারবোর্ড সেগমেন্টে ‘Ibiza’ টাইটেল লেখা হয়েছে এবং মনে করা হচ্ছে এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটের নাম।

জানিয়ে রাখি এই কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটটি কোম্পানির সবচেয়ে কম দামের 5জি চিপসেট। এখনও পর্যন্ত Vivo Y31s এবং Oppo A93 ফোনদুটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। গীকবেঞ্চে বলা হয়েছে Motorola Ibiza ফোনটিতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটি ওয়েবসাইটে সিঙ্গেল কোরে 2466 এবং মাল্টি কোরে 6223 পয়েন্ট পেয়েছে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola Ibiza সম্পর্কে পাওয়া আগের রিপোর্ট অনুযায়ী এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড ওয়াটারড্রপ নচসহ 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এবার গীকবেঞ্চ থেকে জানা গেছে ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হবে।

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনটি কবে এই ফোনটি লঞ্চ করবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন