Motorola লো বাজেটে লঞ্চ করল Moto G Pure, 2 দিন নন স্টপ চলবে ব‍্যাটারি, দাম 11,000 টাকার আশেপাশে

বর্তমানে টেক কোম্পানি Motorola এর অবস্থা দেখে মনে করা হচ্ছে কোম্পানি বছরের শেষ কোয়ার্টারে টেক মার্কেটে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে। গত সপ্তাহেই কোম্পানির বেশ কয়েকটি স্মার্টফোন পেশ করা হয়েছে এবং আগামী দিনে আরও কয়েকটি ফোন লঞ্চ হতে চলেছে। এবার কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে Moto G Pure নামের একটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি মূলত সেইসব গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে যারা এই মুহূর্তে একটি নতুন স্মার্টফোনের জন্য খুব বেশি টাকা খরচ করতে ইচ্ছুক নয়।

Moto G Pure এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Moto G Pure ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 x 720 রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ম‍্যাক্স ভিশন ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন আইপিএস টিএফটি এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং এর পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 81 শতাংশ।

Moto G Pure ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে মাইইউএক্স আছে। এছাড়া প্রসেসিঙের জন্য এই নতুন মোটোরোলা স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি25 চিপসেট যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। Moto G Pure এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

Moto G Pure ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে আছে 10 ওয়াট চার্জিং ফিচারযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারি দুই দিন ধরে ননস্টপ ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

Moto G Pure এর বডি প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর ডায়মেনশন 167.36 x 75.63 x 8.75mm ও ওজন 188 গ্ৰাম। এই ফোনটিকে জল ও ধুলোর হাত থেকে বাঁচতে কোম্পানি একে আইপি52 সার্টিফাইড করেছে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি Deep Indigo কালার ভেরিয়েন্টে পেল করা হয়েছে। Motorola Moto G Pure ফোনটি $160 দামে লঞ্চ করা হয়েছে, যার ভারতীয় মূল্য প্রায় 11,900 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here