Home খবর Xiaomi এবং Realme কে টক্কর দিতে 12,999 টাকা দামে লঞ্চ হল 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারীর অসাধারণ MOTO G31 স্মার্টফোন!

Xiaomi এবং Realme কে টক্কর দিতে 12,999 টাকা দামে লঞ্চ হল 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারীর অসাধারণ MOTO G31 স্মার্টফোন!

Motorola আজকে ইন্ডিয়াতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন মোবাইল ফোন Moto G31 লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি‌কে লো বাজেট সেগ্মেন্টে 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অসাধারণ লুক সহ এই মোবাইলটি 50MP Quad Camera এবং 5,000mAh Battery এর মতো ফিচার সাপোর্ট করে। এই দামে মোটো জি31 ফোনটিকে লঞ্চ করে মোটোরোলা ইন্ডিয়ান মার্কেটে Xiaomi এবং Realme এর মতো ব‍্যান্ড গুলির সাথে প্রতিযোগিতা করতে চলেছে।

Moto G31 India Price Sale

মোটোরোলা নিজের নতুন স্মার্টফোন মোটো জি31 ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দামের কথা বললে 4GB + 64GB ভেরিয়েন্টটি 12,999 টাকা দামে লঞ্চ হয়েছে এবং 6GB + 128GB ভেরিয়েন্টটি 14,999 টাকা দামে মার্কেটে প্রবেশ করেছে। Moto G31 আগামী 6 ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে সেলের জন্য উপলব্ধ হয়ে যাবে।

Moto G31 Specifications

মোটো জি31 স্মার্টফোনটিকে কোম্পানি 6.4 ইঞ্চির ফুল‌এইচডি+ ম‍্যাক্স বিজন পাঞ্চহোল ডিসপ্লে সহ লঞ্চ করেছে। ফোনটির স্ক্রিন অ্যামোলেড প‍্যানেলে তৈরি যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করার সাথেই 409 পিপিআই এবং 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে‌র তিনদিকে যেমন বেজলস আছে আবার নীচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া আছে। ডিসপ্লে‌র উপরের দিকে ঠিক মাঝে সেল্ফি ক‍্যামেরা সহ হোল দেওয়া আছে যা বডি এজের থেকে একটু দূরে প্লেস করা আছে।

Moto G31 ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 এ পেশ করা হয়েছে যা মায়‌ইউএএক্স এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো জি85 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য মোটোরোলা‌র এই ফোনটি মালি জি52 জিপিইউ সাপোর্ট করে। ভারতে মোটো জি31 ফোনটি 4 জিবি র‍্যাম এবং 6 জিবি র‍্যামের সাথে এন্ট্রি করেছে যা 64 জিবি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোন মেমোরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য মোটোরোলা নিজের এই ফোনে ট্রিপল রেয়া‌র ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স/ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্সের সাথে মিলে কাজ করে। এই ফোনটি সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto G31 ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে যা 20W TurboPower Charger সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন