বেড়ে গেছে iPhone 16 ফোনের দাম, iPhone 18 Pro লঞ্চের পর হয়েছে প্রাইস হাইক

ভারতীয় অ্যাপেল ফ্যানদের মধ্যে অনেকেই মনে করেন নতুন আইফোন লঞ্চের পর পুরনো আইফোনের দাম কমে যাবে এবং এই সুযোগে তাঁরা আইফোন কিনে নেবেন। তবে এই বছর এই ধারার ব্যাতিক্রম ঘটতে চলেছে। সাধারণ মানুষ ভেবেছিলেন iPhone 18 লঞ্চের পর iPhone 16 আরও সস্তা হয়ে যাবে, অথচ হয়েছে ঠিক উল্টো। একে তো আইফোনের দাম কমার বদলে বেড়ে গেছে, তার ওপর এখন থেকে এই ফোনটি লঞ্চের পর থেকে সবচেয়ে বেশি দামে কিনতে হবে।

iPhone 16 ফোনের দাম

iPhone 16 ফোনের সবকটি মডেলের দাম‌ই বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের iPhone 18 এবং iPhone 18 Pro ফোন লঞ্চের পর‌ই দুই জেনারেশন পুরনো iPhone 16 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটির দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 128GB মডেল 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে 10,000 টাকা প্রাইস কমে 69,900 টাকা হয়ে গিয়েছিল। এবার 20 দাম বেড়ে iPhone 16 ফোনের এই মডেলের দাম 89,900 টাকা করে দেওয়া হয়েছে।

iPhone 16 ফোনের স্পেসিফিকেশন

iPhone 16 ফোনে 6.1-ইঞ্চির Dynamic Island সহ Super Retina XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 2000nits ব্রাইটনেস, XDR10 এবং Dolby Vision সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Ceramic Shield glass প্রোটেকশন যোগ করা হয়েছে। মনে করিয়ে দিই এই সিরিজের মধ্য দিয়েই কোম্পানি নতুন ডিজাইন এবং ক্যামেরা কন্ট্রোল বাটনের সূচনা করেছিল।

প্রসেসিঙের জন্য iPhone 16 ফোনে 3.89GHz ক্লক স্পীডযুক্ত Apple A18 Bionic চিপসেট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের CPU আগের iPhone 15 ফোনের তুলনায় 40% ফাস্ট এবং 35% এফিসিয়েন্ট। আমাদের টেস্টে এই ফোনটি 17,64,170 AnTuTu score পেয়েছে। iPhone 16 ফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে কাজ করে, যা খুব তাড়াতাড়ি iOS 27 ওএসে আপডেট হয়ে যাবে।

iPhone 16 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ট্রু টোন ফ্ল্যাশের সঙ্গে 48MP প্রাইমারি Fusion সেন্সর যোগ করা হয়েছে। f/1.6 অ্যাপার্চারযুক্ত এই সেন্সরের ফোকাল লেন্থ 26mm। এর সঙ্গে এই সেট‌আপে 120° FoV এবং f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP 2x টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য iPhone 16 ফোনে 3,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফুল চার্জে এই ফোনে 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম এবং 80 ঘন্টা অডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W MagSafe wireless চার্জিং এবং 15W Qi wireless চার্জিং সাপোর্ট রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here