ভারতের বাজারে Motorola তাদের বেশ কিছু স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই লিস্টে Moto G35, Moto G57 Power এবং Motorola Edge 60 Fusion স্মার্টফোনগুলি রয়েছে। ইতিমধ্যেই ফোনগুলিতে নতুন দাম জারি করা হয়েছে। জানিয়ে রাখি ইন্ডাস্ট্রি কম্পোনেন্ট কোস্টের বৃদ্ধি এবং সাপ্লাই চেইন প্রেশারের জন্য কোম্পানিগুলি তাদের স্মার্টফোনের দাম ক্রমাগত বাড়াচ্ছে এবং Motorola এই ট্রেন্ড ফোলো করছে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola এর স্মার্টফোনগুলির প্রাইস ডিটেইলস সম্পর্কে।
Moto G35 ফোনটির দাম 500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনের 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা থেকে বাড়িয়ে 12,499 টাকা এবং 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা থেকে বাড়িয়ে 13,999 টাকা রাখা হয়েছে। এইউ ফোনটি 2024 সালে লঞ্চ করা হয়েছিল। এখনও ফোনটি এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন, তবে এই প্রাইস রেঞ্জে নতুন ফোনগুলিতে আরও ভালো ফিচার এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট পাওয়া যাচ্ছে। তাই ইউজারদের ফোনটির কেনার আগে চিন্তাভাবনা করা উচিৎ।

Moto G57 Power ফোনটির দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। की এই ফোনটির দাম 14,999 টাকা থেকে বাড়িয়ে 15,999 টাকা হয়ে গেছে। এই ফোনটি 7000mAh বড় ব্যাটারির জন্য যথেষ্ট পরিচিত। এই ব্যাটারি খুব সহজেই একদিনের ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে দারুণ ডে-লাইট ক্যামেরা, বড় ডিসপ্লে এবং স্মুথ পারফরমেন্সের জন্য Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। যদিও ফোনটিতে শুধুমাত্র একটি মেজর OS আপডেট পাওয়া যাবে। এটি দীর্ঘমেয়াদী ব্যাবহারের ক্ষেত্রে ইউজারদের নিরাশ করতে পারে। যারা শক্তিশালী ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে।
মিড-রেঞ্জ সেগমেন্টে সবচেয়ে বেশি Motorola Edge 60 Fusion ফোনের 2,000 টাকা দাম বাড়ানো হয়েছে। এই ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম বেড়ে গেছে। ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা থেকে বাড়িয়ে 22,999 টাকা, 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,999 টাকা থেকে বেড়ে 24,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা থেকে বাড়িয়ে 26,999 টাকা হয়ে গেছে। তবুও ফোনটিতে একটি ব্যালান্সড প্যাকেজ পাওয়া যায়, এতে ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ব্যাটারি, ক্লিন Android UI এবং মজবুত ডিজাইন উপভোগ করা যায়।
যারা দারুণ ব্যাটারি, ডিসপ্লে এবং পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই Edge 60 Fusion ফোনের সাক্সেসার Motorola Edge 70 Fusion ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে। তবে ফোনটির প্রাথমিক দাম 26,999 টাকা রাখা হয়েছে। তাই যেসব ইউজারদের বাজেট কিছুটা বেশি, সেইসব ইউজারদের জন্য নতুন মডেলটি ভালো অপশন হতে পারে। তবে কম বাজেট রেঞ্জের Edge 60 Fusion ফোনটিতেও অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Motorola এমন সময় দাঁড়িয়ে প্রাইস হাইক করেছে যখন মার্কেটে প্রতিযোগিতা যথেষ্ট বেড়ে গেছে। তাই নতুন স্মার্টফোন কেনার আগে ইউজারদের যথেষ্ট ভাবনাচিন্তা করা উচিৎ। যারা এই প্রাইস রেঞ্জে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তাঁরা Samsung ও Oppo ব্র্যান্ডের অন্য কোনো স্মার্টফোন দেখতে পারেন।










