সম্প্রতি গ্লোবাল বাজারে Motorola Signature 27 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এবার এই ফোনের ভারতের লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। কোম্পানির মার্কেটিং হেড Shivam Ranjan ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত India Mobile Congress (IMC) 2026 ইভেন্ট চলাকালীন আপকামিং ফোনের লঞ্চ ঘোষণা করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। Motorola Signature 27 স্মার্টফোনের ভারতের লঞ্চ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
কনফার্ম হল Motorola Signature 27 ফোনের ভারতীয় লঞ্চ
Motorola এর পক্ষ থেকে জানানো হয়েছে Signature 27 স্মার্টফোনটি গ্লোবাল লঞ্চের সময় ভারতের বাজারে পেশ করা হবে। আগেও কোম্পানির Motorola Signature ফোনটিও গ্লোবাল লঞ্চ চলাকালীন ভারতে পেশ করা হয়েছিল। কোম্পানির আপকামিং ফোনের লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
প্রিমিয়াম সেগমেন্টে ফ্ল্যাগশিপ Motorola Signature 27 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। ফোনটিতে শক্তিশালী পারফরমেন্স, ক্যামেরা এবং AI ফিচার পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।
Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন
Motorola Signature 27 ফোনে নতুন Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট দেওয়া হয়েছে। এই 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী TSMC প্রসেসর 5GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। এই চিপের দৌলতে অন-ডিভাইস AI, গেমিং, নেটওয়ার্ক পারফরমেন্স এবং ক্যামেরা প্রসেসিঙের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Motorola Signature 27 ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে নতুন ArcticMesh কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। Motorola Signature 27 ফোনের কুলিং সিস্টেমে লিকুইড মেটাল, কপার মেশ এবং ডায়মন্ড-ইনফিউজড থার্মাল জেল ও নতুন 3D ভেপার চেম্বার ব্যাবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এটি আগের চেয়ে প্রায় 40 শতাংশ বড় ভেপার চেম্বার রয়েছে। এই সিস্টেম AI প্রসেসিং, গেমিং এবং ভিডিও রেকর্ডিঙের মতো কাজের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করবে। ফোনটি Android 17 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 7 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে
ফটোগ্রাফির জন্য Motorola Signature 27 ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony LYTIA 910 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। Motorola এই ফোনের অডিও সেগমেন্টের জন্য Bang & Olufsen এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এই প্রথম মোটোরলার কোনো ফোনে Bang & Olufsen অডিও টিউনিং দেওয়া হয়েছে।
Motorola Signature 27 ফোনটিতে Google Gemini AI এর অসাধারণ ইন্টিগ্ৰেশন রয়েছে। ইউজাররা Gemini Omni এর সাহায্যে টাস্ক প্রমপ্ট, ফোটো এবং আগের উপস্থিত ভিডিও ফুটেজের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন।
ফোনটিতে কার্ভড এজ সহ অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। এই ফোনে র ক্যামেরা মডিউলে সিরেমিক এবং ব্রাশ্ড অ্যালুমিনিয়াম ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি Coal Smoke এবং Pantone Capulet Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Coal Smoke কালার মডেলে Tactical Weave ফিনিশ রয়েছে। অপরদিকে Capulet Green বা Capulet Olive কালার মডেলে ব্রাশ্ড ফেব্রিক টেক্সচার দেওয়া হয়েছে।
আগেই Motorola Signature 27 ফোনের ভারতীয় দাম জানানো হয়েছে। তবে মেমরি এবং কোম্পনেন্ট কস্ট বৃদ্ধির কারণে নতুন ফ্ল্যাগশিপ মডেলের মূল্যবৃদ্ধি ঘটতে পারে। আপকামিং ফোনটির দাম 1 লক্ষ্য টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
যারা অসাধারণ ক্যামেরা, AI ফিচার এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজাররা প্রিমিয়াম Motorola Signature 27 স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
