Home খবর 5 নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে Motorola Signature 27 স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসর

5 নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে Motorola Signature 27 স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসর

5 নভেম্বর Motorola তাদের নতুন প্রিমিয়াম Motorola Signature 27 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। এই ফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং বিশেষ কুলিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মোটোরোলার আপকামিং শক্তিশালী স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Motorola Signature 27 ফোনের লঞ্চ ডেট

Motorola এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 5 নভেম্বর ভারত সহ গ্লোবাল বাজারে আপকামিং Signature 27 স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত ফোনের দাম এবং সেল সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে।


ডিজাইন এবং কালার অপশন

Motorola Signature 27 স্মার্টফোনে কনট্যুরড এজ সাপোর্টেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হবে। এই ক্যামেরা মডিউলে সিরামিক ও ব্রাশড অ্যালুমিনিয়াম ব্যাবহার করা হয়েছে। এই স্মার্টফোনটি Pantone Capulet Olive এবং Pantone Coal Smoke কালার অপশনে লঞ্চ করা হবে।

Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন

Motorola Signature 27 ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8-ইঞ্চির কোয়াড কার্ভড LTPO OLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি প্রায় 6,000mAh ব্যাটারি এবং IP68/IP69 রেটিং সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Motorola Signature 27 ফোনটিতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। অসাধারণ গেমিং এবং হেভি প্রসেসিঙের জন্য ফোনে ArcticMesh Cooling System রয়েছে। এই কুলিং সিস্টেমে আগের তুলনায় 40 শতাংশ বেশি বড় ভেপার চেম্বার, কপার মেশ, লিকুইড মেটাল এবং থার্মাল জেল রয়েছে। এই ফোনে সিক্স-অ্যান্টেনা ক্লাউড অ্যারে থাকবে, যা কানেক্টিভিটি আরও সুন্দর করে তুলবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে 1/1.28-ইঞ্চির সেন্সর এবং OIS সহ 50MP Sony LYT910 প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রা-ওয়াইড এবং একটি অন্যান্য টেলিফটো ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এতে চারটি রেয়ার ক্যামেরা রয়েছে।

Motorola Signature 27 ফোনটিতে Gemini Omni মিডিয়া ক্রিয়েশন দেওয়া হবে। এই কুলিং সিস্টেমে আগের তুলনায় 40 শতাংশ বেশি বড় ভেপার চেম্বার, কপার মেশ, লিকুইড মেটাল এবং থার্মাল জেল রয়েছে। এই ফোনে সিক্স-অ্যান্টেনা ক্লাউড অ্যারে থাকবে, যা কানেক্টিভিটি আরও সুন্দর করে তুলবে।

Motorola এর প্রথম এই স্মার্টফোনটি Bang & Olufsen (B&O) স্পিকার সহ পেশ করা হবে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা টেক্সট প্রম্পটের মাধ্যমে ফটো ও ভিডিও তৈরি করতে পারবেন। Lyria Audio Generation ফিচার ভিডিওর সঙ্গে সিংক্রোনাইজেবল ব্যাকগ্ৰাউন্ড মিউজিক এবং সাউন্ডট্র্যাক জেনারেট করতে সক্ষম।