Home খবর Flipkart এর মাধ্যমে প্রকাশ্যে এল Motorola Signature স্মার্টফোনের ইমেজ, ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ হতে পারে লঞ্চ

Flipkart এর মাধ্যমে প্রকাশ্যে এল Motorola Signature স্মার্টফোনের ইমেজ, ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ হতে পারে লঞ্চ

শীঘ্রই ভারতে Motorola তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি Motorola Signature নামে লঞ্চ করা হবে। সম্প্রতি এই ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। নতুন বছরে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Signature ফোনের ডিটেইলস সম্পর্কে।

Flipkart ওয়েবসাইটে Motorola Signature ফোনটির জন্য বিশেষ প্রমোশনাল পেজ লাইভ করা হয়েছে। এই পেজে “Signature Class is Coming Soon!” লেখা রয়েছে। জানিয়ে রাখি এই পেজে সরাসরি ফোনটির নাম দেওয়া হয়নি, তবে কোম্পানি ইউজারদের বোঝানোর জন্য Signature কথাটি ব্যাবহার করেছে। একইসঙ্গে Motorola এর জনপ্রিয় Batwing লোগো এবং Pantone পার্টনারশিপ দেখিয়ে আভাস দেওয়া হয়েছে। এছাড়াও সঠিক উত্তর দেওয়ার পর স্ক্রিনে একটি মেসেজ দেখা যায়, এতে “Come back on 28th Dec” লেখা রয়েছে। তাই 28 ডিসেম্বর আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানির Motorola Signature ফোনটি শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হতে পারে। এতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে এটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে। এছাড়া ফোনটিতে 16GB RAM এবং লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Motorola Signature ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এই পেরিস্কোপ লেন্সটি 12–71mm ফোকাল রেঞ্জ সাপোর্ট করতে পারে, এর ফলে পোর্ট্রেট ও লং-রেঞ্জ ফটোগ্রাফির ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্টেড Sony LYTIA ক্যামেরা সেন্সর থাকতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে Motorola এর ফোনটিতে দারুণ ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Motorola Signature ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে আপকামিং ফোনটি যে প্রসেসর সহ লঞ্চ করা হবে, সম্প্রতি সেই একই প্রসেসর সহ OnePlus 15R স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। তাই Motorola Signature ফোনটি OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স, ইউনিক ডিজাইন, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং অ্যাডভান্স ক্যামেরা সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Motorola Signature ফোনটি ভালো অপশন হতে পারে। তবে এই ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে আসা পরেই আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারব। যারা নতুবন বছরে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।