ভারতে অফিসিয়ালি Motorola Signature স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। ভারতের বাজারে এই ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এর আগে শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। Motorola Signature একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং এই ফোনে 7 ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতে Motorola Signature ফোনটি 12GB RAM এবং 16GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 59,999 টাকা। এই ফোনের 16GB RAM মডেলে 512GB এবং 1TB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 64,999 টাকা এবং 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 30 জানুয়ারি থেকে ভারতের বাজারে Motorola Signature ফোনটি Pantone Martini Olive এবং Pantone Carbon কালার অপশনে সেল করা হবে।
প্রসেসিঙের জন্য Motorola Signature ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 30,98,258 AnTuTu score পেয়েছে। এই স্কোর OnePlus 15R ফোনের 29,57,229 পয়েন্টের চেয়েও বেশি।
Motorola Signature ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই প্রথম কোনো মোটোরোলা ফোনে এত বেশি আপডেট পাওয়া যাবে। এতদিন শুধুমাত্র Samsung স্মার্টফোনেই এত বেশি সংখ্যক আপডেট দেওয়া হত। Motorola Signature ফোনটি এখন থেকেই Android 23 অপারেটিং সিস্টেমের জন্য প্রস্তত।
Motorola Signature ফোনে মিলিটারি গ্ৰেড MIL-STD-810H সার্টিফাইড বডি দেওয়া হয়েছে, এর ফলে এই ফোনে দারুণ মজবুতি পাওয়া যাবে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে aircraft-grade aluminum ফ্রেম ব্যাবহার করা হয়েছে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য Gorilla Glass Victus 2 রয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 6.99mm।
Motorola Signature ফোনটির ক্যামেরা সেটআপ এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার। এই ফোনে মোট চারটি 50MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Sony LYT500 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Quad Pixel টেকনোলজি সহ এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য Motorola Signature ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP Sony LYT828 প্রাইমারি OIS সেন্সর, 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুমের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FoV সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
Motorola Signature ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং 6200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফাস্ট রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস সহ এই স্ক্রিনে দারুণ গেমিং এক্সপেরিয়েন্সের পাশাপাশি অসাধারণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature ফোনে 5200mAh silicon-carbon battery রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 15 হাজার টাকার রেঞ্জের ফোনেও 7,000mAh ব্যাটারি পাওয়া যায়। তাই যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন তাদের এই ফোনটি নিরাশ করবে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে একবার ফুল চার্জে 52 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 7 মিনিট চার্জ করে এই ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
