Home খবর স্টাইলাস সাপোর্ট সহ প্রকাশ্যে এল Motorola Signature স্মার্টফোন, লিক হল প্রমোশনাল রেন্ডার

স্টাইলাস সাপোর্ট সহ প্রকাশ্যে এল Motorola Signature স্মার্টফোন, লিক হল প্রমোশনাল রেন্ডার

Motorola তাদের আপকামিং প্রিমিয়াম Motorola Signature ফোনের জন্য সমালোচনায় রয়েছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 জানুয়ারী ভারতে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে। এরই মধ্যে লিকের মাধ্যমে ফোনের প্রমোশনাল রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। বিশেষ করে এই লিক ইমেজের মাধ্যমে ফোনটিতে স্টাইলাস সাপোর্ট দেখা গেছে। অর্থাৎ ইউজারদের জন্য স্টাইলাস সাপোর্টেড একটি দারুন অপশন লঞ্চ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Signature ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

YTECHB এর পক্ষ থেকে এই লিক ইমেজ শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে ফোনটি গ্রিন কালার অপশনে দেখা গেছে। ফোনটি Martini Olive হিসাবে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। বিশেষত্ব হল ফোনটির সঙ্গে স্টাইলাসও দেখা গেছে, ফলে এই প্রথম Motorola তাদের ফ্ল্যাগশিপ সিরিজ স্টাইলাস সহ পেশ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির শুধুমাত্র G Stylus সিরিজেই স্টাইলাস ফিচার দেওয়া হয়েছে। তাই Signature সিরিজ একটি বড় পরিবর্তন সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

লিক হওয়া প্রমোশনাল পোস্টারে Motorola Signature ফোনটির সঙ্গে অন্যান্য প্রোডাক্টও দেখা গেছে। এতে স্মার্টওয়াচ, ট্র্যাকিং ডিভাইস অর্থাৎ সম্ভাব্য Moto Tag 2 ও দেখানো হয়েছে। একইসঙ্গে একটি স্পিকার এবং বিশেষ করে Edge 70 Swarovski Crystal Edition ও লঞ্চ করা হতে পারে। তাই Motorola লঞ্চ ইভেন্টে শুধুমাত্র আপকামিং Motorola Signature ফোনটি নয়, বরং অন্যান্য প্রোডাক্টও লঞ্চ করা হতে পারে।

Geekbench লিস্টিং অনুযায়ী প্রসেসিঙের জন্য Motorola Signature ফোনটিতে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে 16GB পর্যন্ত RAM থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেটআপ, ডিসপ্লে স্পেসিফিকেশন এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

আপকামিং Motorola Signature ফোনটি স্টাইলাস ফিচার লঞ্চ করা হলে, এটি প্রিমিয়াম সেগমেন্টের একটি অসাধারণ অপশন হয়ে উঠবে। আগামী 7 জানুয়ারী ফোনটি লঞ্চ হতে চলেছে। এই Motorola Signature ফোনটি বাজারে উপস্থিত OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে আরও তথ্য প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

যারা কিছু দিনের মধ্যেই নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Motorola Signature ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে আমরা Motorola Signature ফোনের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।