Home Featured মোটো জি6 এবং মোটো জি6 প্লে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে

মোটো জি6 এবং মোটো জি6 প্লে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে

লেনোভো অধিকৃত মোটোরোলা গত মাসে আন্তর্জাতিক বাজারে “জি সিরিজ” বাড়িয়ে মোটো জি6, মোটো জি6 প্লে এবং মোটো জি6 প্লাস পেশ করে। তিনটি স্মার্টফোন‌ই সর্বপ্রথম ব্রাজিলে লঞ্চ হয়, তারপর অন‍্যান‍্য দেশে। মোটোরোলার স্মার্টফোনগুলি খুব তাড়াতাড়ি ভারতে পা রাখতে চলেছে। মোটোরোলা ইন্ডিয়া জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে মোটো জি সি্যিজের স্মার্টফোন লঞ্চ হবে। মোটোরোলা ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টে মোটো জি6 এবং জি6 প্লে যোগ করে দিয়েছে। ওয়েবসাইটে এই ফোনদুটির প্রি রেজিস্ট্রেশন, অর্ডার এবং সেলের খবরাখবরের জন‍্য “নোটিফাই মি” অপশন যোগ করেছে। ওয়েবসাইটে মোটো জি6 প্লাস সম্পর্কে কোনো তথ‍্য নেই, অর্থাৎ আপাতত মোটো জি6 এবং মোটো জি6 প্লে লঞ্চ হবে।

মোটো জি6 এ 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট রান করে এবং 14 এন‌এম ওয়ালা 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া আছে। মোটো জি6 এ 3 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল মেমরি আছে। এছাড়া 32 জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগানো যাবে। শোনা যাচ্ছে এবার মোটো জি6 এ ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে।

কোম্পানি এতে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা যোগ করেছে। সেলফির জন‍্য আছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা। হোম বাটনেই দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কোম্পানি মোটো জি6 এ ফেস আনলক‌ও যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

মোটো জি6 প্লে এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন। এই ফোনটিতেও 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে আছে। এতে 5.7 ইঞ্চির এইচডি ডিসপ্লে আছে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 430 চিপসেটে রান করে এবং এতে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। মোটো জি6 প্লেতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি আছে। ফোনে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যাবে।

লঞ্চ হল অত‍্যন্ত স্টাইলিস অনার 10, 6 জিবি র‍্যাম এবং ডুয়েল ক‍্যামেরার সঙ্গে এতে চলে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন

মোটো জি6 প্লেতে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক‍্যামেরাতেই এল‌ইডি ফ্ল‍্যাশ পাওয়া যাবে। মোটো জি6 প্লের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ফোনদুটির দাম কত হবে বা কবে লঞ্চ হবে তা জানতে কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।