Home খবর ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল গিলে ফেলল বোন! দুই ঘন্টার অস্ত্রোপচারে বের করা হল সেই ফোন!

ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল গিলে ফেলল বোন! দুই ঘন্টার অস্ত্রোপচারে বের করা হল সেই ফোন!

Highlights

আপনি নিশ্চয়ই মোবাইল ফোন বিস্ফোরণের অনেক খবর শুনেছেন এবং দেখেছেন। এবার মধ্যপ্রদেশের ভিন্দ জেলা থেকে ফোন সম্পর্কিত এমন এক অদ্ভুত ঘটনার কথা সামনে এসেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভাইয়ের সাথে ঝগড়ার সময় রাগের মাথায় পুরো মোবাইলটাই গিলে ফেলেছিল বোন। তারপর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 6 জন চিকিৎসকের দল প্রায় দুই ঘণ্টা জরুরি অস্ত্রোপচারের পর মেয়েটির পেট থেকে ফোনটি বের করে। আরও পড়ুন: 64MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Vivo T2X স্মার্টফোন, জেনে নিন দাম

কি ঘটেছ?

TOI-এর রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শুক্রবার। 5 এপ্রিল ভিন্দ জেলার অমায়ন এলাকায় ভাই বোনের মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়া এতটাই বেড়ে যায় যে বোন আন্নু রেগে গিয়ে সামনে থাকা মোবাইলটি গিলে ফেলে।

সাথে সাথে তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে গোয়ালিয়রের জেএএইচ-এ নিয়ে যায়। বিষয়টি দেখে চিকিৎসকরাও বিস্মিত হয়ে যান। তারপর মেয়েটির আল্ট্রাসাউন্ড, এক্স-রে ও সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা শুরু হয় এবং অবশেষে অপারেশন করা হয়। হাসপাতালে একটি টিম গঠন করে দুই ঘণ্টার বেশি সময় ধরে অপারেশনের পর মোবাইলটি বের করা হয়। আরও পড়ুন: 64MP ক্যামেরা Snapdragon 695 5G প্রসেসরসহ লঞ্চ হল Vivo T2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আট দশকে এমন ঘটনা ঘটেনি

রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন যে জেএএইচ চালু হওয়ার পর থেকে আট দশকে এমন কোনও কেস সেখানে আসেনি। এটি একটি কঠিন অপারেশন ছিল। তবে মেয়েটিকে সময়মতো ভর্তি করা হয়েছিল বলেই তার জীবন রক্ষা পেয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন এন্ডোস্কোপি বা ল্যাপারোস্কোপি করে ফোনটি সুরক্ষিত ভাবে বের করা যেত না, কারণ ফোনটি উপরের দিকে ছিল। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপারেশনটি খুব ঝুঁকিপূর্ণ ছিল ঠিকই তবে অপারেশন সাকসেসফুল হওয়া মেয়েটি এখন সুস্থ রয়েছে। আরও পড়ুন: Snapdragon 695 এবং 5G সাপোর্ট সহ লঞ্চ হল Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন