Home খবর রিলায়েন্স জিও থেকে ইস্তফা দিলো মুকেশ আম্বানি, এবার দায়িত্ব সামলাবে আকাশ আম্বানি

রিলায়েন্স জিও থেকে ইস্তফা দিলো মুকেশ আম্বানি, এবার দায়িত্ব সামলাবে আকাশ আম্বানি

বড়ো পরিবর্তন দেখা গেলোদেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওতে (Reliance Jio)। রিলায়েন্স জিও কোম্পানির প্রধান মুকেশ আম্বানি (Mukesh Ambani) রিলায়েন্স জিওর ডায়রেক্টার পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। এইবার রিলায়েন্স জিওর বোর্ড চেয়ারম্যান তার ছেলে আকাশ আম্বানি‌কে (Akash Ambani) বানিয়েছেন। রিলায়েন্স জিওর পক্ষ থেকে এই তথ‍্যটি মার্কেট রেগলেটরি সংস্থা সেবিকে (SEBI) দেওয়া হয়েছে। সেবিকে লেখা চিঠিতে রিলায়েন্স জিওর পক্ষ থেকে বলা হয়েছে, যে কোম্পানি 27 জুন একটি মিটিঙে আকাশ আম্বানিকে কোম্পানির বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করার অনুমোদন দিয়ে দিয়েছে। রিলায়েন্স এই ঘোষণা‌টি নিজের বাৎসরিক মিটিং রিলায়েন্স এজিএম (RIL AGM 2022)-এর আগেই করেছে।

নতুন প্রধান হলেন আকাশ আম্বানি

রিলায়েন্স জিওর 4জি ইকো সিস্টেম ডেভেলপমেন্টে আকাশ আম্বানির অনেক যোগদান আছে। 2020 সালে বিশ্বের বড়ো বড়ো টেক কোম্পানি গুলি রিলায়েন্স জিওতে অনেক টাকা বিনিয়োগ করেছিল। বিশ্ব বাজারের এই বিনিয়োগ ভারতে আনার জন্য আকাশ আম্বানি অনেক খাটনি করেছিলেন।

আকাশ আম্বানি ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইকোনমিকে গ্র‍্যাজুয়েশন করেছেন। এখন আকাশ আম্বানি রিলায়েন্স জিও গ্রুপের প্রধান এবং বাবা মুকেশ আম্বানির বদলে রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান হতে চলেছেন। মুকেশ আম্বানি‌র ইস্তফা কোম্পানির বোর্ড গ্রহন করে তার ছেলে আকাশ আম্বানি‌কে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। রিলায়েন্স গ্রুপে আকাশের নিযুক্তিকরনটিকে নতুন জেনারেশন‌কে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনটাই বোঝানো হচ্ছে। কিন্তু এখনো মুকেশ আম্বানি জিও প্ল‍্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে‌ই থাকবেন।

ম‍্যানেজিং ডায়রেক্টার হতে চলেছেন পঙ্কজ পাওয়ার

রিলায়েন্স আর‌ও একটি বড়ো পরিবর্তন করে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের ম‍্যানেজিং ডায়রেক্টার পদে পঙ্কজ পাওয়ার‌কে নিযুক্ত করেছে। পঙ্কজ‌কে পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। এর সাথেই অ্যাডিশনাল ডায়রেক্টার রামিন্দার সিং গুজরাল এবং কে. বি. চৌধুরী এখন ইনডিপেনডেন্ট ডায়রেক্টার হিসেবে নিযুক্ত থাকবেন। এই দুইজনকেও পাঁচ বছরের জন্য করা হয়েছে। এই দুই জনের নিযুক্তি শেয়ার হোল্ডারদের অনুমোদনের পরে স্বীকৃত হবে।