Home খবর ভারতে লঞ্চ হল 5TB পোর্টেবল হার্ড ড্রাইভ, পকেটেও ভরে রাখা যাবে এত‌ই ছোট এই হার্ড ড্রাইভ

ভারতে লঞ্চ হল 5TB পোর্টেবল হার্ড ড্রাইভ, পকেটেও ভরে রাখা যাবে এত‌ই ছোট এই হার্ড ড্রাইভ

বর্তমান সময়ে মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে Western Digital একটি নতুন 5 টিবির হার্ড ড্রাইভ লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই হার্ড ড্রাইভটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ড্রাইভ। Western Digital এর একটি সার্ভে থেকে জানা গেছে ভারতে প্রত‍্যেক চারজন পার্সোনাল কম্পিউটার ইউজারের মধ্যে একজনকে  ডেটা হারাতে হয়।

আরও পড়ুন: Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন Realme 6 Pro

80 শতাংশ দর্শক আজকের দিনে দাঁড়িয়ে ডেটা হারানোর প্রধান কারণ হিসেবে ভাইরাস অ্যাটাক, সিস্টেম ক্র‍্যাশ বা ভুল পাস‌ওয়ার্ডকে দায়ী করেছেন। গ্ৰাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে Western Digital তাদের নতুন মাই পাসপোর্ট কোম্পানির সবচেয়ে পাতলা 5 টিবি পোর্টেবল হার্ড ড্রাইভ ভারতীয় মার্কেটে পেশ করেছে। 

মাই পাসপোর্ট লাইন‌ওপেনের এই নতুন প্রোডাক্ট পুরোনো ভার্সনের তুলনায় 30% ছোট এবং অনেক গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। স্টাইলিশ ডিজাইনের সঙ্গে সঙ্গে পকেটে রাখার মতো ছোট আকারের এবং এই ড্রাইভে অনেক বেশি পরিমাণে ফোটো, ভিডিও, মিউজিক ও ডকুমেন্ট রাখা যাবে। মাই পাসপোর্ট ড্রাইভ WD ব‍্যাক‌আপ সফটওয়্যারযুক্ত। যার ফলে নিশ্চিত হ‌ওয়া যায় যে ড্রাইভে থাকা ফোটো, ভিডিও, গান ও ডকুমেন্ট কখন‌ও হারিয়ে না যায়। 

আরও পড়ুন: 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Realme 6, Redmi Note 8 এর থেকে কি বেশি জনপ্রিয় হবে এই দুর্দান্ত ফোনটি?

Western Digital এর মাই পাসপোর্ট ড্রাইভ জনপ্রিয় ই-কমার্স সাইট ও অফলাইন রিটেইল স্টোর থেকে 5 টিবি ভেরিয়েন্ট 10,999 টাকা এবং 1 টিবি ভেরিয়েন্ট 4,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে মাই পাসপোর্ট ড্রাইভ ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া ম‍্যাক ওএসের জন্য পেশ করা হার্ড ড্রাইভটির কালার মিডনাইট ব্লু রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন