64 মেগাপিক্সেলের ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Realme 6, Redmi Note 8 এর থেকে কি বেশি জনপ্রিয় হবে এই দুর্দান্ত ফোনটি?

দীর্ঘ প্রতীক্ষার পর আজ অফিসিয়ালি Realme 6 সিরিজ পেশ করে দেওয়া হল। কোম্পানি এই সিরিজে পাঞ্চ হোল ডিসপ্লে ও 90 হার্টস ডিসপ্লের সঙ্গে Realme 6 এবং Realme 6 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। একটি অনলাইন ইভেন্টের মধ্য দিয়ে কোম্পানি এই ফোনগুলি মার্কেটে নিয়ে এল। জানিয়ে রাখি করোনা ভাইরাসের প্রভাবে কোম্পানি ফিজিক্যাল ইভেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানি এই সিরিজের সঙ্গে Realme Band ও পেশ করেছে।

আরও পড়ুন: 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Huawei P40 Lite E

দাম ও সেল

কোম্পানি তাদের Realme 6 ফোনটি তিনটি র‍্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। Realme 6 এর 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আগামী 11 মার্চ দুপুর 12টা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট ও অফলাইন রিটেইল স্টোরে ফোনটির সেল শুরু হবে।

ডিজাইন

কোম্পানি Realme 6 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনে বড় স্ক্রিন দেওয়া হয়েছে যার দুই দিক এবং ওপরের দিকে অত‍্যন্ত কম বেজল আছে। তবে ফোনটির নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট আছে। এই ফোনের ডিসপ্লের ওপরের ডানদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এর মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত। Realme 6 এর ডানদিকের প‍্যানেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এই বাটনটিই পাওয়ার অন অফের কাজ করে। এই ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও সিম ট্রে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট দিয়ে তৈরি এবং এর ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এর পাশে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। এই ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এর সঙ্গে এই ফোনটি 10এক্স ডিজিটাল জুমের ক্ষমতাসম্পন্ন। ভিডিও কল ও সেলফির জন্য Realme 6 এ 16 মেগাপিক্সেলের স‍্যামসাং সেন্সর আছে। তবে এই ফ্রন্ট ক‍্যামেরায় নাইটস্কেপ মোড থাকবে না। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে বিউটি, ফিল্টার, এইচডিআর, প‍্যানোরেমিক ভিউ, পোর্ট্রেট ও টাইমল‍্যাপ্স ফিচার আছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme 6 এ 90 রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ এবং এতে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি90 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 6 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,300 এম‌এএইচের ব‍্যাটারী আছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি Comet White ও Comet Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here