এপ্রিল মাসে রিয়েলমি ভারতে তাদের Narzo সিরিজের নেক্সট জেনারেশন realme Narzo 100 Lite 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 13,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের পরিধি বিস্তার করে একটি নতুন realme Narzo 100x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সস্তা 5G ফোনটির দাম 10 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।
realme Narzo 100x 5G ফোনের ডিটেইলস
ভারতে realme Narzo 100x 5G ফোনটির লঞ্চ কনফার্ম করা হয়েছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং 5G ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের নাম, ডিজাইন এবং কালার সম্পর্কে জানা গেছে। রিয়েলমির পক্ষ থেকে এখনও পর্যন্ত Narzo 100x 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, আগামী কয়েক দিনের মধ্যেই সস্তা 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
The countdown to non-stop power begins. #realmeNARZO100x 5G is loading soon.
Stay tuned!https://t.co/HmNKDloi7T pic.twitter.com/Blrvio905X
— realme narzo India (@realmenarzoIN) July 6, 2026
বড় ব্যাটারি সহ স্মার্টফোন
realme Narzo 100x 5G ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। স্মার্টফোনের টিজার ইমেজে কোম্পানি Power শব্দটি উল্লখ করেছে, এর ফলে একটি পাওয়ারফুল ব্যাটারির আভাস পাওয়া যাচ্ছে। আমাদের ধারনা অনুযায়ী realme Narzo 100x 5G ফোনটি 8000mAh battery সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ফোনের টিজার ইমেজ দেখে জানা গেছে এর রেয়ার ক্যামেরা সেটআপে realme P4R 5G ফোনের মতো AI Pulse Light দেওয়া হয়েছে।
realme Narzo 100x 5G ফোনের স্পেসিফিকেশন
realme Narzo 100x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড রিয়েলমি ইউআই সহ লঞ্চ করা হবে। আমাদের ধারনা অনুযায়ী প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হতে পারে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে ভারতের বাজারে ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে।
realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য আপকামিং 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। এই সস্তা 5G ফোনটিতে Google Gemini এর মতো AI ফিচার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
