8000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হতে চলেছে realme P4s 5G স্মার্টফোন

Realme তাদের ‘পি4 সিরিজ’ এর অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতের বাজারে এখনও পর্যন্ত এই সিরিজের অধীনে realme P4 5G, P4R 5G, P4 Lite 4G, P4 Lite 5G, P4x 5G, P4 Pro 5G এবং P4 Power 5G ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের চতুর্থ মডেল লঞ্চ করতে চলেছে। এই নতুন রিয়েলমি 5G ফোনটির নাম realme P4s 5G হবে বলে জানা গেছে। এই ফোনটি বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট সহ বাজেট সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।

realme P4s 5G ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন

সম্প্রতি টিপস্টার সঞ্জু চৌধুরী realme P4s 5G ফোনের তথ্য শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছেন এই মাসে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে ভারতের বাজারে realme P4s 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme P4s 5G ফোনটি আগস্ট মাসের শেষের দিকে পেশ করা হতে পারে। আগস্ট মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই রিয়েলমি তাদের আপকামিং 5G ফোনটি সম্পর্কে টিজ করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

realme P4s 5G ফোনের দাম

লিক অনুযায়ী realme P4s 5G ফোনটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage অপশন দেওয়া হতে পারে। অন্যদিকে আমর মনে করছি টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme P4s 5G ফোনটির দাম 35 হাজার থেকে 40 হাজার টাকা রেঞ্জের মধ্যে লঞ্চ করা হতে পারে। তবে এটি ফোনের টপ ভেরিয়েন্টের দাম হতে পারে।

realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন

আপকামিং realme P4S 5G ফোনটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 অক্টাকোর বর্তমানে কোম্পানির realme P4x 5G ফোনটি Dimensity 7400 Ultra প্রসেসর এবং P4 Power ফোনটি Dimensity 7400 Ultra প্রসেসর সহ সেল করা হয়।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme P4s ফোনটি বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে শক্তিশালী 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি প্রায় দুই মাস আগে কোম্পানির এই সিরিজের realme P4R ফোনটি 8,000mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে লিক অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য realme P4s ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

realme P4s 5G ফোনটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 1.5K পিক্সেল রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য Realme 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Realme এর আপকামিং 5G ফোনটিতে IP69 রেটিং দেওয়া হতে পারে। তবে আসন্ন রিয়েলমি ফোনটির সঠিক স্পেসিফিকেশনের জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here