ভারতের বাজারে Poco তাদের M-সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Poco M8x 5G ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের জন্য ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের ডিজাইন এবং সেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। Poco এর পক্ষ থেকে এখনও ফোনের লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco M8x 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Poco M8x 5G ফোনের ডিজাইন টিজার
শপিং সাইট Flipkart এর মাইক্রোসাইট অনুযায়ী Poco M8x 5G ফোনটি গ্ৰীন কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে টেক্সচার ফ্ল্যাট রেয়ার প্যানেলে দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনের উপরের বাঁদিকের কর্নারে স্কোয়ার শেপের রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা মডিউল এবং ফোনের ফ্রেম গোল্ডেন ফিনিশ সহ দেখা গেছে। ফলে ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
টিজার ইমেজ দেখে মনে করা হচ্ছে Poco M8x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ক্যামেরা মডিউলের ভিতরে LED ফ্ল্যাশ দেওয়া হবে। ফোনের রেয়ার প্যানেলের নীচের অংশের মাঝখানে Poco এর ব্রান্ডিং রয়েছে। এই ফোনের ডানদিকের পাওয়ার বাটন এবং ভলিউম করার দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফ্রন্ট ডিজাইন বা ডিসপ্লে সম্পর্কে জানানো হয়নি।
ফ্লিপকার্টে সেল হবে Poco M8x 5G
ভারতের মাইক্রোসাইট লাইভ থেকে জানা গেছে Poco M8x 5G ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। আগামী দিনে Poco এর পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত টিজার জারি করা হতে পারে।
Poco M8 Power ফোনের ডিটেইলস
গত 4 আগস্ট Poco M8 Power ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 6GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা রাখা হয়েছে।
Poco M8 Power ফোনটিতে 6.83 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Corning Gorilla Glass 7i রয়েছে। ফোনটিতে Snapdragon 4 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটি 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।
Poco M8 Power ফোনটির রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি কোম্পানি তাদের Poco M8x 5G ফোনটির মাধ্যমে M-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। যদিও এখনো পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়নি। আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।











