Home খবর Lava লঞ্চ করতে চলেছে নতুন সিরিজ, 25 হাজার টাকার চেয়েও কম দামে পেশ হবে সস্তা গেমিং স্মার্টফোন

Lava লঞ্চ করতে চলেছে নতুন সিরিজ, 25 হাজার টাকার চেয়েও কম দামে পেশ হবে সস্তা গেমিং স্মার্টফোন

লো বাজেট সেগমেন্টে আধিপত্য বিস্তারের পর এবার ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা মিড বাজেট সেগমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহে লাভা তাদের 4G স্মার্টফোন ফ্যানদের জন্য নতুন Smart series লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানি মিড-বাজেট সেগমেন্টেও তাদের স্মার্টফোন সিরিজ পেশ করতে চলেছে। আমরা কোম্পানির প্রোডাক্ট হেড এর মাধ্যমে আপকামিং লাভা স্মার্টফোন সিরিজ সম্পর্কে জানতে পেরেছি এবং আপকামিং ফোনের বিশেষ ফিচার সম্পর্কেও জানানো হয়েছে।

লাভার নতুন স্মার্টফোন সিরিজ

শীঘ্রই কোম্পানি ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। আমাদের লাভার ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হেড সুমিত সিং আপকামিং স্মার্টফোন সিরিজ সম্পর্কে জানিয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সিরিজের টাইটল বা সিরিজের আসন্ন ফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে জুলাই-আগস্ট মাসের দিকে নতুন Lava Smarphone series বাজারে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

20 হাজার টাকা দামে গেমিং স্মার্টফোন

লাভার আপকামিং স্মার্টফোন সিরিজ মিড-রেঞ্জে সেগমেন্টে লঞ্চ করা হবে। কোম্পানির প্রোডাক্ট হেডের বক্তব্য অনুযায়ী এই সিরিজের আসন্ন 5G ফোনগুলি 20,000 টাকা থেকে 25,000 টাকা দামে পেশ করা হবে। এই লাভা ফোনটি মিড রেঞ্জে দারুণ গেমিং স্মার্টফোন হয়ে উঠতে পারে। এই প্রাইস সেগমেন্টের ফোনগুলি অসাধারণ গেমিং পারফরমেন্সের জন্য ডিজাইন করা হচ্ছে।

এই স্মার্টফোন সিরিজের আসন্ন Lava 5G Mobile ফোনে LPDDR5 RAM দেওয়া হবে। এই RAM টেকনোলোজির সাহায্যে স্মুথ হেভি গেমিং এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে এই RAM এর জন্য ফোনে ফাস্ট মাল্টিটাস্কিং এবং ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের সমস্যা ছাড়াই একাধিক অ্যাপ কাজ করতে পারবে।

ছয়টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে লাভা

লাভার নতুন স্মার্টফোন সিরিজের পাশাপাশি কোম্পানির প্রোডাক্ট হেড সুমিত সিং আমাদের জানিয়েছেন 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে কোম্পানি প্রায় ছয়টি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনগুলি দামের দিক থেকে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হতে চলেছে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের ফোনের চেয়ে কম দামে সেল করা হবে। কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী আপকামিং ছয়টি ফোনের মধ্যে বেশ কিছু মডেল 20 হাজার টাকার চেয়ে কম দামে বাজারে পেশ করা হবে।

Lava Smart 4 Plus

ভারতের বাজারে লাভা তাদের নতুন ‘স্মার্ট’ সিরিজের পরিধি বিস্তার করে দিয়েছে। এই সিরিজ বিশেষ করে 4G স্মার্টফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এই সিরিজের অধীনে সবচেয়ে প্রথম Lava Smart 4 Plus স্মার্টফোনটি 9,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই সস্তা স্মার্টফোনটি Unisoc SC9863A চিপসেট এবং Android 15 Go এডিশন সহ কাজ করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, এক্সএম এবং OTG এর মতো ফিচার দেওয়া হয়েছে।

Lava Smart 4 Plus 4G ফোনে 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 260PPI ও 16M কালার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Lava Smart 4 Plus 4G ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।