বাজারে আসছে নতুন মোবাইল ব্র্যান্ড! 19 নভেম্বর লঞ্চ হবে এই কোম্পানির প্রথম স্মার্টফোন

আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রি গোটা বিশ্বের কাছে দারুণ একটি বাজারে পরিণত হয়েছে। এই মার্কেটে একদিকে যেমন Nothing ও CMF এর মতো নতুন ব্র্যান্ড পা রাখছে, আবার তেমনই Xiaomi Redmi মার্কেটে তাদের স্থান হারিয়েছে। অপরদিকে Honor এবং Alcatel এর মতো কোম্পানিগুলি আবারও ভারতে ফিরে এসেছে। এবার দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড আসতে চলেছে। শীঘ্রই ভারতে লেটেস্ট Wobble Smartphone পা রাখতে চলেছে।

টেক কোম্পানি Indkal Technologies তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী 19 নভেম্বর ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এই নতুন ফোনটি Wobble 1 5G নামে পেশ করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সম্পূর্ণ Made in India স্মার্টফোন হবে। প্রথমে ভারতে লঞ্চের পর এই ফোনটি অন্যান্য মার্কেটেও পেশ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Wobble 1 5G ফোনের নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে মিডিয়া রিপোর্ট থেকে ফোনটির নামের পাশাপাশি এটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

চিপসেট দেখে মনে করা হচ্ছে Wobble 1 5G ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 18,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। জানিয়ে রাখি বর্তমানে বাজারে উপস্থিত realme P4, Infinix GT 3, Moto G86 Power, Vivo T4R এবং iQOO Z10R ফোনগুলিও Dimensity 7400 প্রসেসরে কাজ করে। আমাদের টেস্টিঙে এই চিপসেট 7,75,973 আনটুটু স্কোর পেয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Wobble 1 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB Storage অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ট্রেন্ড ফলো করা হলে এই আপকামিং ফোনটিতে 6,000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

Wobble 1 5G ফোনের উপরোক্ত ফিচার রিপোর্টের ওপর ভিত্তি করে জানানো হয়েছে। লঞ্চের সময় এইসব ফিচার এবং স্পেসিফিকেশনের পরিবর্তন দেখা যেতে পারে। ফোনটির সঠিক নাম, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য আপাতত 19 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নতুন ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হলে বাজারে যেমন নতুন অপশন পাওয়া যাবে আবার তেমনই ভারতীয় মোবাইল মার্কেটে এর প্রভাব‌ও পড়বে।

জানিয়ে রাখি ব্যাঙ্গালুরুতে অবস্থিত Indkal Technologies কোম্পানির ইন-হাউস ব্র্যান্ড হল Wobble। এতদিন এই কোম্পানি স্মার্ট টিভি এবং ডিসপ্লে তৈরি করে এসেছে। অর্থাৎ Wobble বর্তমানে LAVA আগের Micromax এর মতো একটি স্বদেশী কোম্পানি হিসাবে বাজারে আসতে চলেছে। এই কোম্পানির স্মার্টফোন লঞ্চের পর ভারতের বাজারে কতটা জনপ্রিয়তা লাভ করবে সেটি দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here