Home খবর 6 জানুয়ারি লঞ্চ হতে চলেছে নতুন Motorola স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর সহ পাওয়া যাবে স্লিম ডিজাইন

6 জানুয়ারি লঞ্চ হতে চলেছে নতুন Motorola স্মার্টফোন, শক্তিশালী প্রসেসর সহ পাওয়া যাবে স্লিম ডিজাইন

কিছু দিন আগেই Motorola অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের নতুন Motorola Signature স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এতদিন এই ফোনটির লঞ্চ ডেট প্রকাশ করেনি। এবার ব্র্যান্ডের গ্লোবাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 6 জানুয়ারি এই নতুন ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপাতত তাদের এই আসন্ন ফোনটির নাম জানানো হয়নি, তবে এটিই Motorola Signature হতে পারে। ফোনটি প্রথমে গ্লোবাল বাজারে এবং পরে ভারতে লঞ্চ করা হবে।

আগামী 6 জানুয়ারি আসন্ন এই ফোনটি ভারতে Motorola Signature নামে পেশ করা হলেও গ্লোবাল মঞ্চে ফোনটির নাম Edge 70 Ultra রাখা হতে পারে। আবার কিছু রিপোর্ট অনুযায়ী চীনে এই ফোনটিই Motorola X70 Air Pro নামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ চীনে Motorola X70 Air Pro, গ্লোবাল মার্কেটে Motorola Edge 70 Ultra এবং ভারতে Motorola Signature ফোনগুলি আদতে একটিই স্মার্টফোন হতে চলেছে।

Motorola Signature ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। সম্প্রতি ভারতে লঞ্চ হ‌ওয়া OnePlus 15R ফোনেও এই এক‌ই অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতে OnePlus 15R ছাড়া অন্য কোনো ফোনে এখনও পর্যন্ত এই চিপসেট ব্যাবহার করা হয়নি।

লিক অনুযায়ী এই ফোনে 16GB RAM যোগ করা হবে, ফলে শক্তিশালী প্রসেসর সহ এই ফোনে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Motorola Signature ফোনে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Motorola Signature ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই সেট‌আপে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে। এই লেন্সের ফোকাল লেন্থ 12-71mm হবে বলে জানা গেছে, যা লং রেঞ্জ ফটোগ্রাফি এবং সুন্দর পোর্ট্রেট শটের জন্য দারুণ উপযোগী হতে চলেছে। এই ফোনে Sony LYTIA লেন্স থাকতে পারে। এখনও পর্যন্ত ফোনটির ক্যামেরা সেন্সরগুলির মেগাপিক্সেল সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি, তবে এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS ফিচার দেওয়া হবে।

ভারতে আসন্ন Motorola Signature ফোনটি সত্যিই চীনে Motorola X70 Air Pro এবং গ্লোবাল মার্কেটে Motorola Edge 70 Ultra নামে পেশ করা হলে জানিয়ে রাখি কিছু দিন আগে এই সিরিজের ভ্যানিলা মডেল Edge 70 ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 29,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।