OPPO তাদের আপকামিং স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। শীঘ্রই বাজারে নতুন OPPO 5G স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আসন্ন ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে TENAA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আসন্ন ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই লিস্টিঙের মাধ্যমে নতুন OPPO 5G ফোনের স্ক্রিন, ক্যামেরা, ব্যাটারি, RAM এবং স্টোরেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
আপকামিং ওপ্পো স্মার্টফোন
এখানে আমরা যে আপকামিং ফোনটি নিয়ে আলোচনা করছি, সেই ফোনটি চাইনিজ সার্টিফিকেশন সাইট TENAA ডেটাবেসে OPPO PYZ110 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। আমরা আগেই জানিয়েছি এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত কনফার্ম জানানো হয়নি, তবে এটি Unisoc T7250 প্রসেসর হতে পারে।
TENAA লিস্টিঙে আপকামিং OPPO 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে দেখা গেছে। এতে 6GB RAM এবং 8GB RAM থাকবে। এছাড়া লিস্টিং অনুযায়ী ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে বাজারে সেল করা হবে। নতুন ফোনটি Android 16 বেস্ড ColorOS সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং OPPO 5G ফোনটিতে 720 x 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। TENAA লিস্টিং অনুযায়ী ফোনটির স্ক্রিনে LCD প্যানেল ব্যাবহার করা হবে। অন্যদিকে এই ফোনটির ডায়মেনশন 166.47mm x 78.23mm, থিকনেস 8.88mm এবং ওজন 224 গ্রাম হবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP রেটিংও দেওয়া হতে পারে।
TENAA লিস্টিঙের মাধ্যমে OPPO 5G ফোনের রেটেড ব্যাটারি ক্যাপাসিটি 7780mAh দেখা গেছে। করা হয়েছে। তাই এইবার নতুন OPPO 5G ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
OPPO K15 ফোনের ডিটেইলস
প্রসঙ্গত আগামী 24 জুলাই চীনের বাজারে OPPO K15 ফোনটি লঞ্চ করা হবে। ফোনটিতে MediaTek Dimensity 7360 Super চিপসেট দেওয়া হবে এবং ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4950mm VC Cooling চেম্বার থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জিংয়ের জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হবে।
OPPO K15 5G ফোনে Tianma LTPS প্যানেল দিয়ে তৈরি 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। 24 জুলাই লঞ্চের দিন OPPO K15 5G ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে।
