বাজেট সেগমেন্টে লঞ্চ হল Noise Beads ট্রু ওয়‍্যারলেস ইয়ারবাডস, জেনে নিন এর স্পেসিফিকেশন

ভারতে প্রাইস সেগ্মেন্টে লঞ্চ করলো নতুন Noise ট্রু ওয়ারলেস ইয়ারবাডস। কোম্পানির লঞ্চ করা Noise Beads এর সেল আগামী বছরে শুরু হবে। নয়েস এর লেটেস্ট TWS এর ফিচারের কথা বলা হলে এতে Bluetooth 5.1 এবং 18 ঘন্টা পর্যন্ত ব‍্যাটারি ব‍্যাক‌আপ সহ Type-C চার্জিং এবং IPX5 রেটিং দেওয়া হয়েছে। এই আর্টিকেলে আমরা Noise Beads ট্রু ওয়ারলেস ইয়ারবাডসের দাম এবং স্পেসিফিকেশন্সের সম্পর্কে বলতে চলেছি।

আরও পড়ুন: লঞ্চের আগেই রাস্তায় চলতে দেখা গেল TVS এর নতুন Electric Scooter, খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে এই স্কুটার

Noise Beads ট্রু ওয়ারলেস ইয়ারবাডসের ফিচার

Noise Beds কোম্পানির লেটেস্ট অ্যাফোর্ডেবেল TWS ইন-ইয়ার বাডসটিটে স্টেম ডিজাইন এবং মেটালিস্টিক ফিনিশ সহ পেশ করা হয়েছে। অন‍্যান‍্য TWS এর মতোই এতেও চার্জিং কেস দেওয়া হয়েছে, যার ব‍্যাটারি লেভেল দেখানো‌র জন্য 4 LED লাইট দেওয়া হয়েছে। কানেক্টিভিটি‌র জন্য এই ইয়ারবাডসে Bluetooth 5.1 এবং স্টেবেল কানেক্টিভিটি‌র জন্য HyperSynctechnology এর সাপোর্ট দেওয়া হয়েছে। ইয়ার বাডসটির ওজন 4.5 গ্রাম।

Noise Beads ট্রু ওয়ারলেস ইয়ারবাডসের ব‍্যাটারি লাইফের কথা বলা হলে এই ইয়ারবাডসটি ফুল চার্জে প্রায় 7 ঘন্টার ব‍্যাটারি ব‍্যাক‌আপ অফার করে। চার্জিং কেসের সাথে এই ইয়ারবাডসটি মোট 18 ঘন্টার ব‍্যাটারি ব‍্যাক‌আপ অফার করে। চার্জিঙের জন্য এতে Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। কন্ট্রোল করার জন্য এই ইয়ারবাডসটি ফুল টাচ কন্ট্রোল সাপোর্ট করে। এই ইয়ারবাডসটি স্মার্ট ভয়েস অ্যাসিস্টেন্ট যেমন সিরি এবং গুগল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। ইয়ারবাডসটি IPX5 রেটিং যুক্ত।

আরও পড়ুন: এই কোম্পানির প্ল‍্যানে পাওয়া যাবে 1275GB ডেটা এবং ফ্রি কলিং, অফারটি সীমিত সময়ের জন্য

Noise Beads ট্রু ওয়ারলেস ইয়ারবাডসের দাম

Noise Beads ট্রু ওয়ারলেস ইয়ারবাডসটিকে ভারতে 1,499 টাকা দামে পেশ করা হয়েছে। কিন্তু এই দামটি ইন্ট্রোডাক্টারি প্রাইস। অনলাইন শপিং সাইটে আমাজনে এই ওয়ারলেস ইয়ারবাডসটিকে 3,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে। নয়েসের এই ওয়ারলেস ইয়ারবাডসের সেল আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হবে। এই ইয়ারবাডসটিকে কোম্পানি ব্ল‍্যাক, হোয়াইট এবং গ্রে কালার অপশনে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here