গ্লোবাল বাজারে HMD তাদের নতুন Nokia 300 Charge ফিচার ফোন লঞ্চ করেছে। যারা স্মার্টফোনের পরিবর্তে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং বেসিক মোবাইল এক্সপেরিয়েন্স সহ ফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটিতে 3700mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলে 40 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 37 ঘন্টা পর্যন্ত একটানা টক টাইম উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nokia 300 Charge ফিচার ফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Nokia 300 Charge ফোনের স্পেসিফিকেশন
Nokia 300 Charge ফোনটিত 320 x 240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.4 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফিজিক্যাল কীবোর্ড রয়েছে। ফোনটির ডায়মেনশন 136.6 x 55 x 14.94mm এবং এর ওজন 138 গ্ৰাম রাখা হয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও একটি ফিচার ফোন।
প্রসেসিঙের জন্য Nokia 300 Charge ফোনটিতে Unisoc SC6531E প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি S30+ অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই ফোনে মাত্র 4MB RAM এবং 4MB স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ একটি ফিচার ফোন হিসাবে যথেষ্ট।
Nokia 300 Charge ফোনটিতে 3700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। HMD এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে 40 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 37 ঘন্টা পর্যন্ত একটানা টক টাইম পাওয়া যাবে। ফোনে চার্জিঙের জন্য USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফিচারের দৌলতে ফোনটি ফিচার ফোন ক্যাটাগরিতে যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে ওঠে।
সবচেয়ে বড় কথা এই ফোনের বড় ব্যাটারি ফোনটিকে পাওয়ার দেওয়ার পাশাপাশি অন্য ডিভাইস চার্জ করার জন্যও ব্যাবহার করা যেতে পারে। কারণ Nokia 300 Charge ফোনের সাইড ফ্রেমে বিশেষ “Out” বাটন দেওয়া হয়েছে। এটি প্রেস করলে ফোনটিতে 10W রিভার্স চার্জিং অ্যাক্টিভ হয়ে যায়। এর সাহায্যে অন্য যে কোনো কম্প্যাটিবল ডিভাইস চার্জ করা যাবে।
কানেক্টিভিটির দিক দিয়ে Nokia 300 Charge ফোনটি একটি বেসিক ফিচার ফোন। এই ফোনটি 2G নেটওয়ার্কে কাজ করে এবং 900MHz ও 1800MHz ব্যান্ড সাপোর্ট করে।
Nokia 300 Charge ফোনের দাম
Nokia 300 Charge ফোনের দাম 2,190 Philippine Pesos অর্থাৎ প্রায় 3,393 টাকা রাখা হয়েছে। আপাতত ফিলিপিন্সের বাজারে ফোনটি সেল করা হচ্ছে। এই ফোনটি Sandstone, Green এবং Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Nokia 300 Charge ফোনটির ডিজাইন যথেষ্ট সাধারণ রাখা হয়েছে। এই ফোনটির মূল ফোকাস হল ব্যাটারি ব্যাকআপ এবং বেসিক কমিউনিকেশন। HMD আপাতত অন্য কোনো দেশে ফোনটির সেল সম্পর্কে কিছু জানায়নি। তবে কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। তাই অদূর ভবিষ্যতে ফোনটি অন্যান্য বাজারে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
যারা স্মার্টফোনের বদলে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফিচার ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Nokia 300 Charge ফোনটি ভালো অপশন হবে। যেসব ইউজাররা সস্তা বেসিক Feature Phone খুঁজছেন, সেইসব ইউজাররা Nokia 300 Charge ফোনটি কিনতে পারেন।
