Home খবর ভারতে 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Nokia 5.4 স্মার্টফোন, এক‌ই সঙ্গে আসছে Nokia 3.4

ভারতে 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Nokia 5.4 স্মার্টফোন, এক‌ই সঙ্গে আসছে Nokia 3.4

নোকিয়া ইন্ডিয়া গতকাল জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন Nokia 3.4 লঞ্চ করতে চলেছে। কোম্পানি ফোনটির লঞ্চ সম্পর্কে টীজ করে ‘কামিং সুন’ লিখেছে। আজ খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে Nokia 5.4 ফোনটিও লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী 10 ফেব্রুয়ারি ফোনটি মার্কেটে পেশ করা হবে। এখন মনে করা হচ্ছে Nokia 5.4 এবং Nokia 3.4 ফোনদুটি এক সঙ্গেই ভারতে আনবে।

গিজমোচাইনা ওয়েবসাইটের পক্ষ থেকে ভারতে Nokia 5.4 ফোনটির লঞ্চের কথা জানা গেছে। ওয়েবসাইট তাদের সোর্স থেকে পাওয়া খবর পাবলিশ করে জানিয়েছে আগামী 10 ফেব্রুয়ারি কোম্পানি ভারতে Nokia 5.4 ফোনটি পেশ করবে এবং আজকালের মধ্যেই নোকিয়া ফোনটির লঞ্চ টীজ করা শুরু করতে পারে। রিপোর্টে ধারণা করা হচ্ছে 10 ফেব্রুয়ারি Nokia 5.4 এর সঙ্গে Nokia 3.4 ফোনটিও লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই গত ডিসেম্বর মাসে ইউরোপীয় মার্কেটে Nokia 5.4 ফোনটি লঞ্চ করা হয়েছিল।

Nokia 5.4

কোম্পানির পক্ষ থেকে Nokia 5.4 এ এইচডি প্লাস রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এইচ‌এমডি গ্লোবাল এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 স্টক ভার্সনের সঙ্গে লঞ্চ করেছে যা শীঘ্রই অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে।

কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে Nokia 5.4 ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ও তৃতীয় ভেরিয়েন্টে যথাক্রমে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ আছে। Nokia 5.4 ফোনটি পোলার নাইট ও ডাস্ক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Nokia 5.4 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Nokia 5.4 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 5.4 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন