Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে সস্তা মোবাইল ফোন Nokia C300, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে সস্তা মোবাইল ফোন Nokia C300, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

Highlights

গত বছর নোকিয়া তাদের ‘সি’ সিরিজে Nokia C100 এবং Nokia C200 ফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজে নতুন হিসাবে Nokia C300 আনতে চলেছে। এই আপকামিং ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে এবং এখান থেকে লঞ্চের আগেই Nokia C300 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আরও পড়ুন: ভিডিও দেখার সময় মোবাইলে বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 8 বছরের বালিকা

Nokia C300 এর স্পেসিফিকেশন

গীকবেঞ্চে এই ফোনটি HMD Global Nokia C300 নামে সার্টিফাইড করা হয়েছে। এই ফোনটি 3GB RAM এর সঙ্গে একাধিক মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনে অক্টাকোর প্রসেসর থাকবে এবং এর বেস ফ্রিকোয়েন্সি 1.80 গিগাহার্টস হবে ও এটি 2.2 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীড সাপোর্ট করবে বলে জানা গেছে।

Nokia C300 ফোনে কোয়ালকম চিপসেট থাকবে। গীকবেঞ্চে চিপসেটের মডেল নাম্বার বলা হয়নি তবে রিপোর্ট অনুযায়ী এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 বা স্ন্যাপড্রাগন 460 চিপসেট থাকতে পারে। গীকবেঞ্চে Nokia C300 ফোনটি সিঙ্গেল কোরে 306 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1164 স্কোর পেয়েছে। আরও পড়ুন: আবারও সামনে এল Phone Blast এর ঘটনা, ঘটনার জেরে উত্তরপ্রদেশে প্রাণ হারাল 8 মাসের এক শিশু কন্যা

Nokia C12 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

Nokia C12 Pro স্মার্টফোনটি 2GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সহ মার্কেটে আনা হয়েছে। এটি ফোনের উভয় মেমরি ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 4GB র‌্যাম সাপোর্ট করে এবং বড় ভেরিয়েন্টটি 5GB র‌্যাম সাপোর্ট করে। এই ফোনটি Android 12 Go এডিশনে লঞ্চ করা হয়েছে যা ফোনের মেমরি, ইন্টারনেট ডেটা এবং ব্যাটারি সাশ্রয় করে।

Nokia C12 Pro স্মার্টফোনে 6.3 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের তিনটি দিক বেজেল লেস। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই Nokia ফোনটি 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট করে। আরও পড়ুন: হলো OnePlus Nord 2 স্মার্টফোনে ভয়ঙ্কর Blast, জিন্সের পকেটে থাকার ফলে পুড়ে গেছে ইউজারের পায়ের মাংস!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন