নোকিয়া স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি HMD Global শীঘ্রই তাদের ফোনের লিস্টে আরও একটি নতুন নাম যোগ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন স্মার্টফোন Nokia 10 নামে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোন সম্পর্কিত ডকুমেন্ট nokiamob.net এশেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে কোম্পানির এই আগামী স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী Nokia 10 ফোনটি কোম্পানি নোকিয়া 9.3 পিওরভিউয়ের চেয়ে অ্যাডভান্স ফিচারের সঙ্গে লঞ্চ করা হবে।
গুগল পিক্সেলের মতোই হবে Nokia 10
প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী নোকিয়া গুগলের সঙ্গে পার্টনারশিপের কথা ভাবছে। তাই আশা করা হচ্ছে Nokia 10 ফোনটির ফিচার গুগল পিক্সেলের মতোই হবে। তবে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।
Nokia 9.3 Pureview
খবর পাওয়া যাচ্ছে কোম্পানি Nokia 9.3 Pureview স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। বেশ কিছু রিপোর্টে আবার মনে করা হচ্ছে Nokia 9.3 Pureview ফোনটিই Nokia 10 স্মার্টফোন। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নোকিয়া 10 সম্পর্কে কিছু বলা হয়নি।
লঞ্চ হতে পারে Nokia 6.3 ও Nokia 7.3 5G
শোনা যাচ্ছে এই বছর শেষ হওয়ার আগেই Nokia 6.3 ও Nokia 7.3 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। একই সঙ্গে নোকিয়া 9.3 ফ্ল্যাগশিপ পেশ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও পেন্টা ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
নাম্বার 1 স্মার্টফোন Nokia
জানিয়ে রাখি কিছু দিন আগে কাউন্টারপয়েন্টের রিসার্চ অনুযায়ী নোকিয়া স্মার্টফোন সিকিউরিটি আপডেট, বিল্ড কোয়ালিটি ও ডিউরেবিলিটির দিক থেকে নোকিয়া নাম্বার ওয়ান। এই বছর লঞ্চ করা সমস্ত নোকিয়া স্মার্টফোন অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই লিস্টে নোকিয়ার পর যথাক্রমে OnePlus, Samsung, Realme, Xiaomi, Huawei, Oppo, Lenovo, LG ও Vivo এর নাম আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











