লঞ্চ হল Nothing Phone (3a) Lite স্মার্টফোন, ফোনটির ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলে রয়েছে Glyph লাইট

Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনের পর এবার এই সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে Nothing Phone (3a) Lite লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতেও কোম্পানির পরিচিতি ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনের পাশাপাশি Glyph Light রয়েছে। নোটিফিকেশন এলে এই লাইট জ্বলে ওঠে এবং আরও কিছু অন্যান্য ফাংশনের জন্য এই লাইট ব্যাবহার করা যায়। নতুন Nothing Phone (3a) Lite ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Nothing Phone (3a) Lite ফোনের ব্যাক প্যানেলে নিচের ডানদিকে গ্লিফ লাইট অবস্থিত। এটি এক ধরনের নোটিফিকেশন লাইট এবং ইউজাররা এটি তাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করতে পারবেন। আলাদা আলাদা কন্ট্যাক্টের জন্য বিভিন্ন ধরনের লাইট নোটিফিকেশন সিলেক্ট করা যাবে। থার্ড পার্টি অ্যাপ এবং ক্যামেরার সঙ্গেও এই লাইট কাজ করে। ফোনটির ডানদিকের প্যানেলে Essential Key দেওয়া হয়েছে, যা প্রেস করে বিভিন্ন ধরনের টাস্ক ওপেন করা যায়।

Nothing Phone (3a) Lite ফোনটি Android 15 বেসড Nothing OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Pro অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G615 MC2 GPU যোগ করা হয়েছে।

Nothing Phone (3a) Lite 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Panda Glass প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone (3a) Lite 5G ফোনে 10x digital zoom সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP স্যামসাং প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Nothing Phone (3a) Lite ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডে দাঁড়িয়ে এই ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং রয়েছে। এই রেটিংও ইউজারদের নিরাশ করতে পারে।

আপাতত Nothing Phone 3a Lite ফোনটি ইংল্যান্ডে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারত সহ অন্যান্য বাজারেও পেশ করা হবে। ইংল্যান্ডে ফোনটির 8GB RAM + 128GB storage ভেরিয়েন্ট EUR 249 অর্থাৎ প্রায় 25,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের 8GB RAM + 256GB memory মডেলের দাম রাখা হয়েছে EUR 279 অর্থাৎ প্রায় 28,500 টাকা রাখা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে Nothing Phone (3a) Lite ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ভারতে এই ফোনটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতে ফোনটির দাম ইউকের চেয়ে অনেকটাই কম রাখা হতে পারে। আমাদের মতে ভারতের বাজারে Nothing Phone (3a) Lite ফোনের প্রাথমিক দাম 18,999 টাকার কাছাকাছি হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here