Home খবর TDRA সাইটে লিস্টেড হল Nothing Phone (4a) Pro স্মার্টফোন, মার্চে লঞ্চের আগেই জারি করা হল টিজার

TDRA সাইটে লিস্টেড হল Nothing Phone (4a) Pro স্মার্টফোন, মার্চে লঞ্চের আগেই জারি করা হল টিজার

Nothing তাদের আপকামিং প্রোডাক্ট সম্পর্কে অফিসিয়াল টিজার জারি করা শুরু করে দিয়েছে। এই ফোনটি মার্চ মাসের দিকে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির প্রথম টিজারে “(a)” টেক্সটটি মাল্টি কালার ডট দিয়ে তৈরি করা হয়েছে। তাই কোম্পানি Phone (4a) সিরিজ এবং Headphone লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। লঞ্চের আগেই TDRA সার্টিফিকেশন সাইটে এই সিরিজের Nothing Phone (4a) Pro ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (4a) Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

UAE এর TDRA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Nothing ফোনটি A069 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি অফিসিয়াল অনুমোদন পেয়ে গেছে এবং শীঘ্রই এই ডিভাইস লঞ্চ করা হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি Nothing Phone (4a) Pro নামে লঞ্চ করা হতে পারে।

TDRA লিস্টিঙের আগেই Phone (4a) এবং Phone (4a) Pro ফোনদুটি ইউরোপের EEC সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছিল। ক্রমাগত এই লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত Nothing তাদের ডিজাইন-ফোকাস এবং ট্রান্সপ্যারেন্ট লুক সহ স্মার্টফোনের জন্য যথেষ্ট জনপ্রিয়। তাই ইউজাররা আপকামিং সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

রিপোর্ট অনুযায়ী Nothing Phone (4a) Pro ফোনটিতে Snapdragon 7-সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটি USB 3.1 স্টোরেজ এবং eSIM কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলেও শোনা যাচ্ছে। ফলে এই সেগমেন্টে ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি Nothing এর সিগনেচার স্টাইলের পরিদি বিস্তার করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী Phone (4a) Pro ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পিঙ্ক কালার অপশনে লঞ্চ করা হতে পারে। যারা এমন ধরনের ফিচার এবং ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো অপশন হতে পারে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে মার্চ মাসের দিকে এই সিরিজ বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

যেসব ইউজাররা কম দামে ইউনিক ডিজাইন, ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং স্টেবল পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি Nothing Phone (4a) সিরিজের মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চাইছেন।
আপকামিং Nothing Phone (4a) এবং (4a) Pro ফোনদুটি Samsung Galaxy A55, Redmi Note 15 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে আপকামিং সিরিজের অফিসিয়াল তথ্য জানার পরই আমারা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

যারা মিড রেঞ্জে ইউনিক ডিজাইন, দারুণ ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবপ্নগ শক্তিশালী পারফরমেন্স সহ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং Nothing Phone (4a) সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।