ইতিমধ্যে Nothing জানিয়ে দিয়েছে কোম্পানি 2026 সালে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে না। তবে Nothing Phone (4a) সিরিজ পেশ করা হবে বলে জানানো হয়েছে। স্বয়ং কোম্পানির CEO Carl Pei সম্প্রতি এই বিষয়ে জানিয়েছেন। এবার টিপস্টার যোগেশ ব্রার এই সিরিজের লঞ্চ টাইমলাইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজ সম্পর্কে।
লিক অনুযায়ী আগামী মার্চ মাসের শুরুর দিকে গ্লোবাল মার্কেটে Nothing Phone (4a) এবং Phone (4a) Pro ফোনগুলি লঞ্চ করা হতে পারে। সম্ভাব্য তারিখ হিসাবে 5 মার্চের কথা জানানো হয়েছে। টিপস্টার জানিয়েছেন উভয় ফোনে নতুন ডিজাইন, আগের চেয়ে বড় ব্যাটারি এবং Snapdragon চিপসেট যোগ করা হতে পারে। তবে এইসব পরিবর্তনের কারণে এই আপকামিং সিরিজের দাম বর্তমান Phone (3a) সিরিজের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
Carl Pei জানিয়েছেন, Nothing Phone (4a) সিরিজে ডিসপ্লে, ক্যামেরা এবং ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যাবে। কোম্পানির পক্ষ থেকে এবার প্রিমিয়াম ম্যাটেরিয়াল, নতুন কালার এক্সপেরিমেন্ট এবং UFS 3.1 স্টোরেজ ব্যাবহার করা হবে। এর ফলে ডেটা স্পীড এবং অ্যাপ পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে। এই সিরিজে মিড রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে TDRA ডেটাবেসে Nothing Phone (4a) ফোনটি দেখা গেছে। অপরদিকে Phone (4a) Pro ফোনটি EPREL সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। EPREL লিস্টিং অনুযায়ী, Phone (4a) Pro ফোনে 5080mAh ব্যাটারি, 50W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, USB Type-C পোর্ট এবং IP65 রেটিং পাওয়া যাবে। এর ফলে এই ফোনটি জল ও ধূলো থেকেও সুরক্ষিত থাকবে।
লিক সঠিক হলে আগামী মার্চ মাসে এই আপকামিং সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে এবং খুব তাড়াতাড়ি Nothing এইসব স্মার্টফোন সম্পর্কে টিজার বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারে।
যেসব ইউজাররা কিছুটা কম দামে ইউনিক ডিজাইন, ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স এবং স্টেবল পারফরমেন্স সহ স্মার্টফোনের খোঁজ করছেন মূলত তাদের টার্গেট করে Nothing Phone (4a) সিরিজ লঞ্চ করা হতে পারে।
বাজারে Nothing Phone (4a) এবং (4a) Pro ফোনগুলিকে Samsung Galaxy A55, Redmi Note 15 এবং OnePlus Nord 5 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক স্পেসিফিকেশন জানার পরই আসল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বোঝা যাবে।
যারা মিড রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, ফাস্ট চার্জিং ফিচার এবং দারুণ সফটওয়্যার সাপোর্ট সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Nothing Phone (4a) সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।
