লঞ্চ হয়েছে Nothing Phone (4b) ফোনের নতুন 6GB RAM ভেরিয়েন্ট, জেনে নিন দাম

Nothing ভারতের বাজারে তাদের Nothing Phone (4b) ফোনের নতুন RAM ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ফোনের স্পেসিফিকেশনের কোনো পরিবর্তন না করেই নতুন 6GB RAM + 128GB স্টোরেজ মডেল বাজারে আনা হয়েছে। এর ফলে এখন থেকে এই ফোনটি আরও কম দামে কেনা যাবে। ইতিমধ্যে শপিং সাইট ফ্লিপকার্ট সহ বিভিন্ন রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন মডেলের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (4b) ফোনের 6GB RAM মডেলের দাম

Nothing Phone (4b) ফোনের নতুন 6GB + 128GB মডেল 35,999 টাকা দামে ফ্লিপকার্টে লিস্টেড করা হয়েছে। একই সঙ্গে এই ফোনের 8GB RAM ভেরিয়েন্ট‌ও সেল করা হচ্ছে। এই ফোনের 8GB + 128GB মডেলের দাম 39,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 40,999 টাকা। অর্থাৎ ফোনটির 8GB RAM মডেলের চেয়ে 4,000 টাকা কম দামে এই নতুন ভেরিয়েন্ট পাওয়া যাবে।

জানিয়ে রাখি ভারতে Nothing Phone (4b) ফোনের 8GB + 128GB মডেল 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। পরবর্তী সময়ে ম্যানুফ্যাকচারিং কস্ট পরিবর্তনের কারণে ফোনটির দাম বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যাবে কোম্পানি তাদের 8GB RAM মডেলের দাম কমানোর বদলে নতুন কম RAM মডেল বাজারে নিয়ে এসেছে। এর ফলে ইউজাররা কম টাকা খরচ করে এক‌ই ধরনের ফিচার উপভোগ করতে পারবেন।

Nothing Phone (4b) ফোনের স্পেসিফিকেশন

Nothing Phone (4b) ফোনের এই নতুন মডেলের স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। এই ফোনে 6.77 ইঞ্চির 120Hz Samsung Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে নাথিঙের বিশেষ Glyph Bar ইন্টারফেস দেওয়া হয়েছে।

Nothing Phone (4b) ফোনের নতুন 6GB RAM মডেল এমন একটি সময় বাজারে আনা হয়েছে যখন টেক জগতে কম্পোনেন্ট কস্ট এবং চিপ শর্টেজের কারণে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির ডিভাইসে এই পরিস্থিতির কারণে প্রাইস হাইক ঘটতে দেখা গেছে।

এভাবে বর্তমান ফোনের দাম কমানোর বদলে কম RAM সহ মডেল পেশ করে ফোনের প্রাথমিক দাম অপেক্ষাকৃত কম করা কোম্পানিগুলির কাছে একটি নতুন পদ্ধতি হয়ে উঠতে পারে। Nothing Phone (4b) ফোনের ক্ষেত্রেও 128GB স্টোরেজ বজায় রেখে কোম্পানি 8GB RAM মডেলের পাশাপাশি 6GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করল।

যারা ইউনিক ডিজাইনের Nothing স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনের নতুন 6GB RAM মডেল একটি সুন্দর বিকল্প।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here