চীনের স্মার্টফোন ব্র্যান্ড ZTE এর সাব-ব্র্যান্ড Nubia আরও একবার ভারতে ফিরতে চলেছে। বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে কোম্পানির তিনটি মডেল লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়ে দিই Nubia 2015 সালে ভারতের বাজারে পা রেখেছিল এবং কোম্পানির পক্ষ থেকে Nubia Z9 Mini, Z11 Mini, N1, M2 Play এর মতো বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। তবে 2019 সালের পর থেকে কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ বন্ধ করে দিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে।
Nubia স্মার্টফোনগুলির BIS সার্টিফিকেশন
- ভারতের বাজারে BIS (Bureau of Indian Standards) প্ল্যাটফর্মে Z2460, Z2462N এবং Z2464N মডেল নাম্বার সহ তিনটি Nubia স্মার্টফোন লিস্টেড হয়েছে। এই ফোনগুলি SkyQuad Electronics & Appliances Pvt. Ltd. নামক তেলেঙ্গানায় অবস্থিত একটি কোম্পানি তৈরি করতে পারে।ভারতের বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে Z2460, Z2462N ও Z2464N মডেল নাম্বার সহ Nubia এর নতুন তিনটি স্মার্টফোন লিস্টেড হয়েছে।
- এই মডেল নাম্বারগুলি Z2460: Nubia Music 2, Z2462N: Nubia Focus 2 5G এবং Z2464N: Nubia Neo 3 5G ডিভাইসগুলির জন্য হবে বলে জানা গেছে।
- এখনও পর্যন্ত এই ডিভাইসগুলির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে BIS সাইটে লিস্টেড হওয়ার দৌলতে শীঘ্রই এগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Nubia Neo 3 5G এর ডিটেইলস
Nubia Neo 3 5G স্মার্টফোনটি বিশেষভাবে গেমিং ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি প্রায় 12,500 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল:
- 6.8 ইঞ্চি AMOLED FHD+ 120Hz ডিসপ্লে
- Unisoc T8300 প্রসেসর
- 8GB RAM + 256GB স্টোরেজ
- 6,000mAh ব্যাটারি, 33W চার্জিং
- 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা
- RGB লাইটিং, গেমিং শোল্ডার ট্রিগার্স
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Nubia Focus 2 5G ডিটেইলস
ইন্দোনেশিয়ার বাজারে Nubia Focus 2 5G স্মার্টফোনটির দাম প্রায় 10,000 টাকা রাখা হয়েছে। নিচে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- 6.7-ইঞ্চি HD+ 120Hz IPS LCD ডিসপ্লে
- Unisoc T760 প্রসেসর
- 8GB RAM + 256GB স্টোরেজ
- 5,000mAh ব্যাটারি, 22.5W চার্জিং
- 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা
- সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Nubia Music 2 ডিটেইলস
ইন্দোনেশিয়ার বাজারে Nubia Music 2 ডিভাইসটির দাম প্রায় 10,000 টাকা রাখা হয়েছে, তবে এতে 5G সাপোর্ট করে না। নিচে এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
- DTX-S Ultra 2.1 চ্যানেল অডিও সিস্টেম (3 ফুল-রেঞ্জ স্পিকার সহ)
- 6.7-ইঞ্চি HD+ 120Hz LCD ডিসপ্লে
- Unisoc T7200 চিপসেট
- 4GB RAM + 128GB স্টোরেজ
- 5,000mAh ব্যাটারি, 10W চার্জিং
- 50MP রেয়ার ক্যামেরা
- 3.5mm অডিও জ্যাক, 95dB ম্যাক্স ভলিউম
জানিয়ে রাখি উপরোক্ত স্মার্টফোনগুলি বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। তাই Nubia ভারতের বাজারে স্মার্টফোনগুলি বাজেট সেগমেন্টে 10,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে পেশ করবে বলে আশা করা হচ্ছে।










