Home খবর ভারতে ফিরতে চলেছে Nubia ব্র্যান্ডের স্মার্টফোন, BIS সাইটে হল লিস্টেড

ভারতে ফিরতে চলেছে Nubia ব্র্যান্ডের স্মার্টফোন, BIS সাইটে হল লিস্টেড

চীনের স্মার্টফোন ব্র্যান্ড ZTE এর সাব-ব্র্যান্ড Nubia আরও একবার ভারতে ফিরতে চলেছে। বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে কোম্পানির তিনটি মডেল লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়ে দিই Nubia 2015 সালে ভারতের বাজারে পা রেখেছিল এবং কোম্পানির পক্ষ থেকে Nubia Z9 Mini, Z11 Mini, N1, M2 Play এর মতো বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। তবে 2019 সালের পর থেকে কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ বন্ধ করে দিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Nubia স্মার্টফোনগুলির BIS সার্টিফিকেশন

Nubia Neo 3 5G এর ডিটেইলস

Nubia Neo 3 5G স্মার্টফোনটি বিশেষভাবে গেমিং ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি প্রায় 12,500 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল:

Nubia Focus 2 5G ডিটেইলস

ইন্দোনেশিয়ার বাজারে Nubia Focus 2 5G স্মার্টফোনটির দাম প্রায় 10,000 টাকা রাখা হয়েছে। নিচে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Nubia Music 2 ডিটেইলস

ইন্দোনেশিয়ার বাজারে Nubia Music 2 ডিভাইসটির দাম প্রায় 10,000 টাকা রাখা হয়েছে, তবে এতে 5G সাপোর্ট করে না। নিচে এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

জানিয়ে রাখি উপরোক্ত স্মার্টফোনগুলি বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। তাই Nubia ভারতের বাজারে স্মার্টফোনগুলি বাজেট সেগমেন্টে 10,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে পেশ করবে বলে আশা করা হচ্ছে।