Home খবর বাইরে থেকে দেখা যাবে না এই ফোনের সেলফি ক্যামেরা! 7200mAh ব্যাটারি এবং 24GB RAM সহ লঞ্চ হল এই শক্তিশালী স্মার্টফোন

বাইরে থেকে দেখা যাবে না এই ফোনের সেলফি ক্যামেরা! 7200mAh ব্যাটারি এবং 24GB RAM সহ লঞ্চ হল এই শক্তিশালী স্মার্টফোন

টেক ব্র্যান্ড নুবিয়া বর্তমানে ভারতে সক্রিয় নয়, তবে চীনে কোম্পানি তাদের শক্তির নমুনা পেশ করেই চলেছে। Xiaomi এবং OnePlus এর মতো বিখ্যাত ব্র্যান্ডগুলিকে টক্কর দিয়ে নুবিয়া তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন nubia Z80 Ultra লঞ্চ করেছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি 144Hz OLED display এবং 7200mAh battery রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

nubia Z80 Ultra ফোনে 2688 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED BOE X10 প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং এবং 2000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনটিতে ইন-দিস্প্ল্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চোখের সুরক্ষার জন্য AI twilight eye প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন্যাপড্রাগন এলিট জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে। এই 8 কোর সিপিইউ 4.6GHz ক্লক স্পীডে কাজ করে। হেভি প্রসেসিং এবং মোবাইল গেমিঙের জন্য ফোনটিতে এক্সট্রা লার্জ 3D Ice Steel VC heat sink এরিয়া রয়েছে, এটি ফোনের চিপের তাপমাত্রা 5° সেলসিয়াল পর্যন্ত কম করতে সক্ষম।

nubia Z80 Ultra 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস এবং Nebula AIOS 2 সহ লঞ্চ করা হয়েছে। চীনে ফোনটি 12GB, 16GB ও 24GB RAM সহ পেশ করা হয়েছে, যা LPDDR5X ফিচার সহ কাজ করে। এই ফোনে UFS 4.1 স্টোরেজ সহ 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশন রয়েছে। জানিয়ে রাখি গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 840 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OmniVision LightMaster 990 OIS সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির স্ক্রিনের নিচে 16MP আন্ডার-ডিসপ্লে সেলফি সেন্সর যোগ করা হয়েছে, এটি বাইরে থেকে দেখা যায় না।

পাওয়ার ব্যাকআপের জন্য nubia Z80 Ultra ফোনটিতে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য নুবিয়া ফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে 6GHz Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC দেওয়া হয়েছে।

nubia Z80 Ultra 5G ফোনের দাম শুরু 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 61,000 টাকা। এটি ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ফোনটির টপ ভেরিয়েন্ট 16GB RAM + 1TB স্টোরেজ অপশনের দাম 5,699 ইউয়ান অর্থাৎ প্রায় 70,000 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি nubia Z80 Ultra ফোনটি ভারতের বাজরে লঞ্চ করা হবে না।

চীনে লঞ্চ হল nubia Z80 Ultra