Oppo Reno 7 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Oneplus 10

Oneplus এই চলতি বছরে যত ফোন লঞ্চ করেছে এক বছরের মধ্যে এক সঙ্গে এত ফোন লঞ্চ মনে হয় না আগে করেছে। তবে এখনও কিন্তু বছর শেষ হয়নি এবং এখনও পর্যন্ত কোম্পানির আরেকটি আপকামিং স্মার্টফোন Oneplus 9RT এর জন্য অপেক্ষা করা হচ্ছে। অথচ এখন থেকেই কোম্পানির Oneplus 10 ফোনটি সম্পর্কে সমালোচনা শুরু হয়ে গেছে। কোম্পানি তাদের আপকামিং Oneplus 10 সিরিজের স্মার্টফোন আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে এই ফোনটি সম্পর্কে যা খবর পাওয়া গেছে তা কোম্পানির ফ‍্যানদের জন্য কিছুটা নিরাশাজনক হতে পারে। জানা গেছে Oneplus 10 ফোনটি Oppo Reno 7 এর রিঅ্যাসেম্বলড মডেল হিসেবে পেশ করা হবে। অর্থাৎ কোম্পানি নতুন কিছু ডিজাইন করার বদলে পুরোনো ডিজাইনকেই নতুন ফ্রেমে ভরে সেল করতে চলেছে।

এবিষয়ে বিখ্যাত টিপস্টার Debayan Roy একটি টুইটের মাধ্যমে Oneplus 10 এর লাইভ ইমেজ শেয়ার করেছেন এবং এতে ফোনটি পরিস্কারভাবে দেখা গেছে। জানিয়ে রাখি, চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো থেকে এই ছবিটি নেওয়া হয়েছে এবং সেখানে এবিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ছবিতে ফোনটির শুধুমাত্র ফ্রন্ট পার্ট দেখা গেছে ফলে এতে ফোনটির ডিসপ্লে ও ওপরের নচ দেখা গেছে। এটি আসলে Oppo Reno 7 Pro এর রিঅ্যাসেম্বলড মডেল হতে চলেছে। তবে বলে রাখা দরকার, এখনও পর্যন্ত প্রচুর লিক পাওয়া সত্ত্বেও ওপ্পো কোম্পানির পক্ষ থেকে রেনো 7 সিরিজ লঞ্চ করা হয়নি। অথচ বর্তমানে বিভিন্ন নতুন লিক অনুযায়ী কোম্পানি এবার সরাসরি Oppo Reno 8 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

এই মুহুর্তে দাঁড়িয়ে সমস্ত লিক ও খবর দেখে এবং Reno 7 সিরিজ লঞ্চ না হ‌ওয়ায় বোঝা যাচ্ছে কোম্পানি এই ডিজাইনে Oneplus 10 পেশ করতে চলেছে। কিছু লিক থেকে জানা গেছে এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে। আমরা সবাই জানি Oneplus তাদের ফ্ল‍্যাগশিপ ফোনগুলি Qualcomm চিপসেটের সঙ্গে লঞ্চ করে। তাই মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই বহু প্রতীক্ষিত ফোনটি Snapdragon 898 চিপসেটে রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here