Home খবর ডায়মানসিটি 9,000 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus 10R ফোন, ভারতে শুরু হয়েছে টেস্টিং

ডায়মানসিটি 9,000 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus 10R ফোন, ভারতে শুরু হয়েছে টেস্টিং

OnePlus 10R স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ভারতে এই OnePlus স্মার্টফোনের প্রাইভেট টেস্টিং শুরু হয়ে গেছে। লিক রিপোর্ট অনুযায়ী OnePlus 10R স্মার্টফোনটি 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে এবং চীনে লঞ্চ হতে পারে। এই OnePlus স্মার্টফোনটিকে MediaTek এর Dimensity 9000 SoC সহ লঞ্চ করা যেতে পারে। এর সাথে, কোম্পানি ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। OnePlus ইতিমধ্যেই চীনে তাদেরর ফ্ল্যাগশিপ লঞ্চ করেছে।

91Mobiles-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী , OnePlus 10R স্মার্টফোনের প্রাইভেট টেস্টিং ভারতে শুরু হয়ে গেছে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo চলতি দিনে ভারতে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর সাথে, আশা করা হচ্ছে কোম্পানি শীঘ্রই OnePlus 10R স্মার্টফোনও লঞ্চ করতে পারে। আসন্ন OnePlus 10R স্মার্টফোনের কোডনেম হল ‘Pickle’। OnePlus-এর এই স্মার্টফোনটিকে এই মুহূর্তে কোথাও লঞ্চ করা হয়নি। এমন পরিস্থিতিতে OnePlus-এর আসন্ন ফোন সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই।

OnePlus 10R এর সম্ভাব‍্য স্পেসিফিকেশন

লিক রিপোর্ট অনুযায়ী, OnePlus 10R স্মার্টফোনটিকে MediaTek Dimensity 9000 SoC সহ পেশ করা যেতে পারে। OnePlus-এর এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে। আগেই বলা হয়েছে, OnePlus 10R স্মার্টফোনটি 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে পেশ করা যেতে পারে। OnePlus-এর এই স্মার্টফোনটিতে AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশরেট দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী OnePlus 10R ও আসন্ন OnePlus R-সিরিজের স্মার্টফোন OnePlus 9R এবং OnePlus 9RT-এর মতো এশিয়ান বাজারে লঞ্চ হতে পারে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি স্মার্টফোনের ছবি প্রকাশিত হয়েছে, ফোটোটির সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি OnePlus 10R হতে পারে। এই লিক হওয়া ছবিতে, OnePlus ফোনের পিছনের নকশা সম্পূর্ণরূপে দেখা গেছে। এর সাথে, আমরা OnePlus-এর আসন্ন স্মার্টফোনের প্রথম আভাসও পেয়েছি।

এই লিক হওয়া ছবিতে দেখা গেছে যে আসন্ন OnePlus স্মার্টফোনটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এই ক্যামেরা মডিউলে একটি বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ LED ফ্ল্যাশ দেওয়া থাকতে পারে। এই ফোনের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই। এই ফোনে কার্ভ ডিজাইন দেখা যেতে পারে। এর সাথে ফোনের পিছনের প্যানেলে OnePlus-এর লোগো‌ও দেখা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন