Home খবর ভারতে লঞ্চ হল OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

ভারতে লঞ্চ হল OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Highlights

OnePlus ফ্যানদের উপহার দিয়ে কোম্পানি ভারতে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 11 লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই সিরিজের অধীনে OnePlus 11 এবং OnePlus 11R স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনগুলি পেশ করার জন্য কোম্পানি ‘Cloud 11 ইভেন্ট’ এর আয়োজন করেছিল। OnePlus 11R স্মার্টফোনে Snapdragon 8+ Gen 1 5G চিপসেট, 16GB পর্যন্ত RAM, 50MP প্রাইমারি ক্যামেরা, 120Hz AMOLED স্ক্রিন এবং 100W চার্জিং সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: 16GB RAM এবং 100W SuperVOOC সহ ভারতে লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OnePlus 11R স্মার্টফোনের স্পেসিফিকেশন

OnePlus 11R স্মার্টফোনের দাম

OnePlus 11R স্মার্টফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 39,999 টাকা এবং 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 44,999 টাকা। 21 ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা এই ফোনটি প্রি-বুক করতে পারবেন। এই হ্যান্ডসেটটি 28 ফেব্রুয়ারি থেকে সেলের জন্য পাওয়া যাবে।

OnePlus 11R স্মার্টফোনের লুক এবং ডিজাইন

OnePlus 11R স্মার্টফোনের ফ্রন্টে বামদিকে উপরে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনের রেয়ারে ক্যামেরা মডিউলে Hasselblad ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে একটি অ্যালার্ট স্লাইডার রয়েছে। তবে এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক নেই। এই হ্যান্ডসেটটির থিকনেস 8.7 mm এবং ওজন 204 গ্রাম। আরও পড়ুন: প্রকাশ্যে এল Ranveer Singh এর ফিল্ম সার্কাসের ওটিটি রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে

OnePlus 11R স্মার্টফোনের স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন