Home খবর লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

Highlights

শীঘ্রই OnePlus এর নাম্বার সিরিজে নতুন স্মার্টফোন হিসাবে OnePlus 12 পেশ করা হবে। এই ফোনটি সম্পর্কে বিগত বেস কিছু ধরে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। এই ফোনটি আগের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স এবং শক্তিশালী আপগ্রেডের সঙ্গে পেশ করা হবে হবে শোনা যাচ্ছে। চলুন লিকের মাধ্যে পাওয়া ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: কনফার্ম হল Realme GT 5 এর বিশেষ ফিচার, গীকবেঞ্চেও তালিকাভুক্ত এই স্মার্টফোন

OnePlus 12 এর স্পেসিফিকেশন (লিক)

আপকামিং OnePlus স্মার্টফোন সম্পর্কে টিপস্টার জানিয়েছেন এই ফোনে আগামী অক্টোবর মাসে আসন্ন স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হবে। এতে কোম্পানি 24GB পর্যন্ত RAM যোগ করতে পারে। এছাড়া এই ফোনের ক্যামেরা সেগমেন্টেও দারুণ আপগ্রেড দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন