Home খবর 7 জানুয়ারি আসতে চলেছে OnePlus 13, জেনে নিন কেমন হবে ফিচার

7 জানুয়ারি আসতে চলেছে OnePlus 13, জেনে নিন কেমন হবে ফিচার

OnePlus এর পক্ষ থেকে তাদের আপকামিং OnePlus 13 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। এই বছর 23 জানুয়ারি কোম্পানির ফ্ল্যাগশিপ OnePlus 12 সিরিজ লঞ্চ করা হলেও আগামী সিরিজ এর বেশ আগেই পেশ করা হবে। জানিয়ে রাখি ইতিমধ্যে চীনে OnePlus 13 সিরিজ লঞ্চ করা হয়ে গেছে। আগামী 7 জানুয়ারি মঙ্গলবার সকাল 10:30 AM EST / 4:30 PM CET / 9:00 PM IST এর সময় OnePlus 13 সিরিজের উইন্টার লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

জানিয়ে রাখি “সিরিজ” শব্দটি দেখে মনে করা হচ্ছে আপকামিং জেনারেশনের ফ্ল্যাগশিপ মডেলের সঙ্গে অন্য ডিভাইসও লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে OnePlus Buds 3 Pro ডিভাইসটিও লঞ্চ করা হবে। অন্যদিকে OnePlus 13R ফোনটিও OnePlus 13 ফোনের সঙ্গে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি এই মাসে চীনে লঞ্চ হতে চলা OnePlus Ace 5 ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

তবে এখনও পর্যন্ত এই লঞ্চ ইভেন্টের স্থান সম্পর্কে জানা যায়নি, তবে প্রতি বছরের মতো এই বছরেও ইভেন্টি OnePlus এর অফিসিয়াল চ্যানেলে লাইভ স্ট্রিম করা যাবে। জানিয়ে রাখি এই বছর কোম্পানির জানুয়ারি ইভেন্টে OnePlus 12, 12R এবং Buds 3 TWS ইয়ারফোন পেশ করা হয়েছিল।

OnePlus 13 সম্পর্কে এখনও পর্যন্ত জানা গেছে:

ইতিমধ্যে OnePlus 13 ফোনটি চীনে লঞ্চ করা হয়ে গেছে এবং ভারতেও প্রায় একইরকম স্পেসিফিকেশন সহ পেশ করা হবে।

প্রসেসর Snapdragon 8 Elite CPU
RAM ও স্টোরেজ 16GB RAM + 512GB Storage
ডিসপ্লে 6.82″ 2K+ 120Hz AMOLED
রেয়ার ক্যামেরা 50MP+50MP+50MP Camera
ফ্রন্ট ক্যামেরা 32MP Selfie Camera
ব্যাটারি 6,000mAh battery
চার্জিং 100W SuperVOOC চার্জিং এবং 50W ওয়্যারলেসcharging