ভারতের বাজারে OnePlus 15 ফোনটি লঞ্চের জন্য প্রস্তুত। এই সপ্তাহের 13 নভেম্বর ভারতে ফোনটি পেশ করা হবে। ভারতে প্রথম OnePlus 15 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হচ্ছে। ইউজাররা ঘরে বসেই এই স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন। লাইভ স্ট্রিম কিভাবে দেখা যাবে এবং এই ফোনটি কেমন হবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus 15 ফোনের ভারতের লঞ্চ ডিটেইলস
কোম্পানি 13 নভেম্বর ভারতে একটি বড় লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। 13 নভেম্বর সন্ধ্যা 7টা সময়ে এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে OnePlus 15 ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই OnePlus 15 ফোনের দাম, সেলিং ডিটেইলস এবং অফার সম্পর্কে জানানো হবে। এই দিন রাত 8টা থেকে ফোনটির সেল শুরু হবে। OnePlus 15 ফোনটি Infinite Black, Ultra Violet ও Sand Dune কালার অপশনে লঞ্চ করা হবে।
OnePlus 15 ফোনের লঞ্চ লাইভ স্ট্রিমিং
কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে 13 নভেম্বর সন্ধ্যা 7টা সময়ে OnePlus 15 ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিমিং করা যাবে। একইসঙ্গে শপিং সাইট আমাজনের মাধ্যমেও ফোনটির লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। ইউজাররা ঘরে বসেই নিজেদের ফোনে OnePlus 15 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।
OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন
ভারতের বাজারে প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ OnePlus 15 ফোনটি লঞ্চ করা হবে। এই প্রসেসর 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর মোবাইল সিপিইউ, যা 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি OnePlus 15 ফোনটি লঞ্চের পর একই প্রসেসর সহ realme GT 8 Pro এবং iQOO 15 ফোনটিও পেশ করা হবে।
OnePlus 15 ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি, ইন্ডাস্ট্রির প্রথম এই ফোনটিতে micro-arc oxidation ট্রিটমেন্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি কাচা অ্যালুমিনিয়ামের থেকে 3.4 গুণ বেশি টেকসই এবং টাইটেনিয়ামের চেয়েও 1.5 গুণ বেশি মজবুত হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য OnePlus 15 ফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 ফোনটিতে 7,300mAh Battery দেওয়া হয়েছে। এই প্রথম কোম্পানি তাদের ‘নাম্বার’ সিরিজের ক্ষেত্রে এত বড় ব্যাটারি ব্যাবহার করেছে। আগের OnePlus 13 ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এত বড় ব্যাটারি চার্জ করার জন্য OnePlus 15 ফোনটিতে 120W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W AirVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
OnePlus 15 ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। থার্ড জেনারেশন সহ BOE Flexible Oriental OLED প্যনেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। যারা মোবাইল গেমিং খেলতে পছন্দ করেন, তাঁরা গেমিং চলাকালীন 165Hz রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। এই ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 15 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3.5x periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
