লঞ্চের আগেই আপকামিং OnePlus 15 এবং Realme GT 8 Pro ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনগুলি চীনের বাজারে লঞ্চ করা হবে। এর আগেও এই বিষয়ে বহু তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা উভয় ফোনই হাই-এন্ড সেন্সর সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OnePlus 15 এবং Realme GT 8 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী কোম্পানির আসন্ন OnePlus 15 ফোনে Sony এর 1/1.5” টাইপ সেন্সর Sony Lytia LYT-700 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 1/2.76” টাইপ Samsung ISOCELL JN5 সেন্সর সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসাবেও 50MP Samsung ISOCELL JN5 সেন্সর যোগ করা হতে পারে।
যদি এই তথ্য সঠিক হয়, তবে OnePlus 15 ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সর আগের OnePlus 13 মডেলের তুলনায় কিছুটা ছোট হতে পারে। কারণ OnePlus 13 ফোনে 1/1.43” টাইপ সেন্সর দেওয়া হয়েছিল। একইভাবে OnePlus 15 ফোনের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সরও আগের মডেলের তুলনায় ছোট হতে পারে। এটি OnePlus 13 ফোনে ব্যাবহার করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী OnePlus 15 ফোনটিতে QHD+ ডিসপ্লের পরিবর্তে 1.5K রেজোলিউশন দেওয়া হতে পারে। এটি আগের মডেলের তুলনায় ডাউনগ্রেডেড হবে বলে মনে করা হচ্ছে।
OnePlus 15 ফোনের মতো Realme GT 8 Pro ফোনটিতেও 1/1.5” টাইপ Sony Lytia LYT-700 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে রিয়েলমি তাদের টেলিফটো ক্যামেরা বড় আপগ্রেড সহ লঞ্চ করতে পারে।আপকামিং GT 8 Pro ফোনটিতে 1/1.56” 200MP রেজোলিউশন সাপোর্টেড Samsung ISOCELL HP5 সেন্সর দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এই সেটআপ আগের Realme GT 7 Pro মডেলের তুলনায় আরও ভালো হতে পারে এবং OnePlus 15 ফোনের থেকে বেশি অ্যাডভান্সড ক্যামেরা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ক্যামেরা ফিচারের দিক দিয়ে OnePlus এবং realme এর ফোনগুলি মধ্যে প্রতিযোগিতা হতে পারে। কারণ আগে থেকে ওয়ানপ্লাস ক্যামেরা সেন্ট্রিক ফোন লঞ্চ করে। এবার রিয়েলমিও ক্যামেরার দিকে নজর দিচ্ছে বলে আশা করা হচ্ছে।
আপকামিং ফোনগুলি অক্টোবর মাসে চীনে লঞ্চ করা হতে পারে। আসন্ন OnePlus 15 ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 7,000mAh ব্যাটারি সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Realme GT 8 Pro ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 এবং বিভিন্ন দুর্দান্ত ফিচার দেওয়া হতে পারে।
যারা প্রিমিয়াম ফিচার সহ ফোন পছন্দ করেন, তাদের জন্য OnePlus 15 এবং Realme GT 8 Pro ফোনটি ভালো অপশন হবে। এই ফোনদুটি বাজারে উপস্থিত Xiaomi 17 Pro, iQOO 15 এবং Samsung Galaxy S25 FE ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা এই ফ্ল্যাগশিপ ফোনগুলি কেনার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে ফোনগুলি লঞ্চ করা হবে, তাই এগুলির জন্য অপেক্ষা করতে পারেন। তবে ভারতের বাজারে ফোনগুলি নাম্বার সিরিজে লঞ্চ করা হতে পারে। এই বিষয়ে নতুন আপডেট প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)
