17 ডিসেম্বর ওয়ানপ্লাস তাদের নতুন প্রোডাক্ট OnePlus 15R, OnePlus Pad Go 2 এবং OnePlus Watch Lite তিনটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। কিছু সপ্তাহ ধরে কোম্পানির পক্ষ থেকে ফোনগুলি টিজ করা হচ্ছে। এবার লঞ্চের আগেই ফোনের বিভিন্ন ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এইসব ডিভাইসগুলির মধ্যে 15R ফোনটির জন্য ইউজাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ এই ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং তিনটি ওয়ানপ্লাস প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির OnePlus 15R ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিন অন্ধকারে 2 নিটস লোব্রাইটনেস এবং Reduce White Point মোডে 1 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম। ফটোগ্রাফির জন্য OnePlus ফোনটিতে নতুন DetailMax Engine থাকবে। এটি Ultra Clear Mode, Clear Burst এবং Clear Night Engine মতো অ্যাডভান্স ফটো ফিচার সহ লঞ্চ করা হবে। এই একই ফিচার সিরিজের OnePlus 15 মডেলে রয়েছে।
এই ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে, এর ফলে মাল্টিটাস্কিং এবং গেমিঙের ক্ষেত্রে আল্ট্রা ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে কোম্পানির নিজেস্ব G2 Wi-Fi এবং Touch Response চিপ রয়েছে। এর ফলে দুর্দান্ত কানেক্টিভিটি এবং টাচ ল্যান্টেসি উপভোগ করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus Pad Go 2 ট্যাবলেটে 12.1 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 2.8K রেজোলিউশন এবং 900 নিট পর্যন্ত পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি LCD প্যানেল দিয়ে তৈরি, তবে OnePlus এর পক্ষ থেকে স্ক্রিনটি DCI-P3 কালার স্পেসের 98% কভারেজ এবং Dolby Vision সাপোর্টেড হাই-এন্ড ভিজুয়াল দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্যাবলেটটিতে কনটেন্ট কনজাম্পশন এবং স্টুডেন্টদের নোট-টেকিং উপভোগ করা যাবে।
OnePlus Watch Lite স্মার্টওয়াচে 1.46 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে স্পোর্টস মোডে 3,000 নিটস পীক ব্রাইটনেস পাওয়া যাবে। এই ওয়াচটি Wear OS বেস্ড নয়, তাই এতে 10 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে। স্মার্টওয়াচটিতে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, ডুয়েল-ব্যান্ড GPS এবং 60-সেকেন্ড ওয়েলনেস ওভারভিউসহ বিভিন্ন হেলথ ফিচার থাকবে। এর 8.9mm অত্যন্ত পাতলা স্টেইনলেস স্টিল বডি এবং মাত্র 35 গ্রাম ওজন এটিকে আরও প্রিমিয়াম ও খুবই হালকা করে তোলে। বিশেষত্ব হল ওয়াচটি Android এবং iOS উভয় প্ল্যাটফর্মেই কানেক্ট হতে পারে।
যারা শক্তিশালী প্রসেসর এবং হাই রিফ্রেশ রেট চান, এমন গেমিং প্রেমী, টেক-এনথুসিয়াস্ট এবং ফটোগ্রাফি-ফোকাসড ইউজারদের মধ্যে OnePlus 15R ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি Samsung Galaxy S24 FE, Realme GT 7 এবং Xiaomi 15T ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা দুর্দান্ত ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসর পারফরমেন্স সব দিক দিয়েই একটি প্রিমিয়াম স্মার্টফোন চাইছেন, তাদের জন্য OnePlus 15R ফোনটি শক্তিশালী অপশন হতে পারে। একইভাবে যারা কম দামে বড় স্ক্রিন এবং ব্রাইট ট্যাবলেট খুঁজছেন, তাঁরা Pad Go 2 ট্যাবলেটটি কিনতে পারেন। একইসঙ্গে Watch Lite স্মার্টওয়াচটি ফিটনেস ও ব্যাটারি লাইফের দিক থেকে অসাধারণ ডিভাইস হবে বলে মনে করা হচ্ছে। 17 ডিসেম্বর লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।
