Home খবর 12GB RAM সহ লঞ্চ হতে চলেছে OnePlus 15R, প্রকাশ্যে এল প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ওএস

12GB RAM সহ লঞ্চ হতে চলেছে OnePlus 15R, প্রকাশ্যে এল প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ওএস

17 ডিসেম্বর ভারতের বাজারে OnePlus 15R ফোনটি লঞ্চ করা হবে। ভারতীয় ইউজাররা এই ফোনটির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। এবার লঞ্চের আগেই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। এর ফলে ইউজারদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। লিস্টিঙের মাধ্যমে OnePlus 15R ফোনের প্রসেসর, অপারেটিং সিস্টেম, এবং RAM এর ডিটেইলস প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও ফোনটির স্পেসিফিকেশন লিস্টেড হয়ে গেছে। এই সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে OnePlus 15R ফোনের লিস্টিং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

গীকবেঞ্চে OnePlus 15R ফোনটি OnePlus CPH2767 মডেল নাম্বার সহ দেখা গেছে। ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2784 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 9329 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল OnePlus 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতের বাজারে এই প্রসেসর সহ কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি।

গীকবেঞ্চ সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 15R ফোনটির 8-কোর সিপিইউ 3.32GHz বেস ক্লক স্পীড সহ লঞ্চ করা হবে। এই 6 প্রসেসর কোর এই স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে প্রসেসরের ডুয়েল কর সেট 3.80GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। লিস্টিং অনুযায়ী আপকামিং ওয়ানপ্লাস ফোনটি Adreno 840 জিপিইউ সহ লঞ্চ করা হবে।

ভারতের বাজারে OnePlus 15R ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে। গীকবেঞ্চ সাইটে ফোনটি এই স্টোরেজ ভেরিয়েন্ট সহ লিস্টেড হয়েছে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং ভ্যানিলা মডেল 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। একইভাবে OnePlus 15R ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট এবং এতে মিনিমাম 1 হাজার নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানির ফোনটি 6.83 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15R ফোনটিতে DetailMax Engine দেওয়া হবে। এই ফোনটিতে Ultra Clear Mode, Clear Burst এবং Clear Night Engine মতো অ্যাডভান্স ফিচার থাকবে। ফোনটিতে 50MP Sony IMX906 OIS প্রাইমারি রেয়ার সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে।

OnePlus 15R ফোনটিতে OnePlus 15 ফোনের চেয়ে বড় ব্যাটারি দেওয়া হবে। সম্প্রতি প্রকাশ্যে আশা লিক অনুযায়ী ভারতে OnePlus 15R ফোনটি 7,800mAh battery সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি OnePlus 15 ফোনটিতে 7,300এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই লিক সঠিক প্রমাণিত হলে OnePlus 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। আপাতত কনফার্ম ডিটেইলস জানার জন্য 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

17 ডিসেম্বর ওয়ানপ্লাস একটি গ্লোবাল ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus 15R ফোনটি এবং মিড রেঞ্জে OnePlus Pad Go 2 ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus 15R ফোনটি ভারতে Charcoal Black এবং Mint Breeze কালার অপশনে সেল করা হবে। ফোনটি মেটাল ফ্রেম ব্যাবহারের পাশাপাশি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হবে।

ভারতে OnePlus 15 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 79,999 টাকা রাখা হয়েছে। OnePlus 15 ফোনটি Infinite Black, Sand Storm এবং Ultra Violet কালার অপশনে সেল করা হয়। OnePlus 15 ফোনের ফিচার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন