OnePlus 15R ফোনের পর এবার ভারতে লঞ্চ হবে OnePlus 15s, BIS প্ল্যাটফর্মে দেখা গেল এই স্মার্টফোন

সম্প্রতি OnePlus তাদের OnePlus 15R স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। ভারতের BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে নতুন মডেল নাম্বার দেখা গেছে। এই মডেল নাম্বার OnePlus 15s ফোনের বলে মনে করা হচ্ছে। চীনের বাজারে ফোনটি OnePlus 15T নামে এবং ভারতের বাজারে ফোনটি OnePlus 15s নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15s স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

নিচে BIS সার্টিফিকেশন স্ক্রিনশটের মাধ্যমে CPH2793 মডেল নাম্বার দেখানো হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 2025 সালের 9 ডিসেম্বর BIS অ্যাপ্রুভাল পেয়েছে। সাধারণত BIS সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের নাম সম্পর্কে জানা যায় না, তবে এই মডেল নাম্বার ভারতে আসন্ন OnePlus 15s ফোনের জন্য হবে বলে জানানো হয়েছে। এই লিস্টিঙের জন্য ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 15s বা OnePlus 15T ফোনটিতে 6.31 ইঞ্চির BOE X3 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। এর ফলে এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কম্প্যাক্ট স্মার্টফোন হয়ে উঠতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন OnePlus 15s ফোনটিতে প্রায় 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য 100W বা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য মূলত বড় ব্যাটারি এবং আল্ট্রা চার্জিং ফিচার সহ ফোনটি পেশ করা হবে।

যারা কম্প্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের কথা মাথায় রেখে OnePlus 15s ফোনটি ডিজাইন করা হচ্ছে। এই ফোনটি Vivo S50 Pro Mini এবং আপকামিং Honor Magic 8 Pro Mini ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে OnePlus এর ব্র্যান্ড ভ্যালু এবং সম্ভাব্য লেটেস্ট চিপসেটের কারণে ফোনটি এগিয়ে থাকতে পারে।

যেসব ইউজাররা কম্প্যাক্টের পাশাপাশি শক্তিশালী প্রসেসর, স্মুথ ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা OnePlus 15s ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে এখনও ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় রয়েছে। আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে নতুন তথ্য জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here