OnePlus এর আপকামিং OnePlus 15s ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও আগের লিকের মাধ্যমে জানা গিয়েছিল ফোনটি লঞ্চ করা হবে না, তবে এবার সম্ভবত ফোনটি পেশ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার Yogesh Brar এই তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15s ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus 15s ফোনটি পেশ করা হতে পারে। তাঁর বতব অনুযায়ী ফোনটির ক্যামেরা সেটআপের পরিবর্তন করে পেশ করা হতে পারে। অর্থাৎ 15s ফোনটির ক্যামেরা সেটআপ চীনে আসন্ন OnePlus 15T ফোনটির চেয়ে আলাদা হতে পারে।
জানিয়ে রাখি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে OnePlus 15s ফোনটি CPH2793 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত OnePlus 15s ফোনের সম্পর্কে জানানো হয়নি। অন্যদিকে এই ফোনের রিব্র্যান্ড ভার্সন OnePlus 15T ফোনের স্পেসিফিকেশন লিকের মাধ্যমে জানা গেছে। তাই আপকামিং ফোনটিতে একইরকম ফিচার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে ক্যামেরা সেকশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।
লিক রিপোর্ট অনুযায়ী OnePlus 15T ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.32 ইঞ্চির 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। আগের লিকের মাধ্যমে ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছিল, এবার নতুন লিক অনুযায়ী ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারেল। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে OnePlus 15T ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 7,000mAh থেকে 8,000mAh ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে সিকিউরিটির জন্য আল্ট্রাসোনিক 3D ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে লিক তথ্য অনুযায়ী মার্চ মাসের দিকে OnePlus 15T ফোনটি পেশ করা হতে পারে। অন্যদিকে OnePlus 15s ফোনটি আপকামিং 15T মডেলটি বাজারে লঞ্চের পরই পেশ করা হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানোর অপেক্ষা করা হচ্ছে।
যারা ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্স সহ ফোন কিনতে চাইছেন, কোম্পানি তাদের কথা মাথায় রেখে OnePlus 15s ফোনটি ডিজাইন করেছে। এই ফোনটি iQOO 15R, Vivo V70 Elite এবং Samsung Galaxy S25 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা কমপ্যাক্ট ডিজাইনের পাশাপাশি শক্তিশালী প্রসেসর, স্মুথ ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা OnePlus 15s ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে এই ফোনটি লঞ্চ হতে এখনও কিছুটা সময় লাগতে পারে।











